
শেষ আপডেট: 6 August 2020 17:18
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। আজ ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। উজ্জ্বল হলুদ আর সবুজ রঙয়ের কম্বিনেশনে লেহেঙ্গা পরেছিলেন মিহিকা। সেজেছিলেন ফুল আর কড়ির গয়নায়। রাণা অবশ্য সাবেকি সাদা কুর্তা-ধুতিতেই হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই ছড়িয়ে পড়েছে রাণা-মিহিকার 'হলদি সেরিমনি'-র ছবি।
তেলুগু অভিনেতা রাণা দক্ষিণী ছবির জগতে বরাবরই পরিচিত মুখ। তবে সাম্প্রতিক সময়ে এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলী সিরিজে ভল্লালদেবের চরিত্র রাণার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। বলিউডেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন রাণা। 'গাজী অ্যাটাক', 'বেবি' ও আরও অনেক ছবিতে পর্দায় বাকিদের সঙ্গে অভিনয়ে ভালোই টক্কর দিয়েছেন তিনি। হাউসফুল-৪, দম মারো দম, এইসব ছবিতেও রাণার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।
আর একদিন পরেই বসবে রাণা-মিহিকার বিয়ের আসর। অভিনেতার বাবা সুরেশ বাবু জানিয়েছেন, নিয়ম মেনে ৩০ জনকেই নিমন্ত্রণ করা হয়েছে। ঘনিষ্ঠদের অনেকেই বাদ গিয়েছেন। তবে উৎসব উদযাপন কখনই স্বাস্থ্যের আগে নয়। তাই সরকারের নিয়ম মেনেই সব করা হচ্ছে।