Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

৩৮ সেকেন্ডের টিজারেই বাজিমাত রানির, মর্দানির সিক্যুয়েলে আরও পরিণত সুপার কপ শিবানী

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেমনটা ভেবেছিলেন দর্শকরা তেমন রূপেই সিলভার স্ক্রিনে কামব্যাক করছেন রানি মুখার্জি। রিলিজ হয়েছে 'মর্দানি-২'-এর টিজার। ৩৮ সেকেন্ডের ওই ক্লিপিং-এই রানি বুঝিয়ে দিয়েছেন ছবির সিক্যুয়েলে আরও পরিণত মহারাষ্ট্রের পুলিশ অফিসার শিবা

৩৮ সেকেন্ডের টিজারেই বাজিমাত রানির, মর্দানির সিক্যুয়েলে আরও পরিণত সুপার কপ শিবানী

শেষ আপডেট: 30 September 2019 09:05

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেমনটা ভেবেছিলেন দর্শকরা তেমন রূপেই সিলভার স্ক্রিনে কামব্যাক করছেন রানি মুখার্জি। রিলিজ হয়েছে 'মর্দানি-২'-এর টিজার। ৩৮ সেকেন্ডের ওই ক্লিপিং-এই রানি বুঝিয়ে দিয়েছেন ছবির সিক্যুয়েলে আরও পরিণত মহারাষ্ট্রের পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়। অশুভ শক্তির বিনাশ করতে আসছেন তিনি। সেই দৃপ্ত ভঙ্গি, সাহসী চাউনি, পরনে খাকি উর্দি-----সব মিলিয়ে রানি একাই একশ। অপরাধীকে উচিত শিক্ষা না দিয়ে থামেন না এই সুপার কপ। টিজারে দেখা গিয়েছে সম্ভবত কোনও পোর্টের কাছাকাছি এলাকায় তল্লাশি চালাতে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী। অপরাধীদের সারপ্রাইজ দেওয়ার জন্য হাজির শিবানী নিজেও। নেতৃত্ব দিচ্ছেন ওই টিমকে। তবে এখানেই শেষ নয়। আর এক দৃশ্যে দেখা যাচ্ছে হাতেনাতে এক অপরাধীকে পাকড়াও করেছেন রানি। তারপর চলছে বেধড়ক মারধর। প্রচণ্ড রাগে শিবানীকে বলতে শোনা যাচ্ছে, "আর কোনও মেয়ের দিকে তাকিয়ে দেখা, এমন মার মারব যাতে তোর চেহারা দেখে বয়স আন্দাজ করতে পারবে না কেউ।" ৩৮ সেকেন্ডের টিজারের পাশাপাশি ভাইরাল রানির এই সংলাপও। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং #shewontstop। নতুন রূপে শিবানী শিবাজী রায়কে দেখে এমনটাই বলছেন অভিনেত্রীর ভক্তরাও। বোঝাই যাচ্ছে, অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত থামেন না এই মারাঠি পুলিশ অফিসার। সমস্যার শিকড়ে গিয়ে তার সমাধান করাই শিবানীর মূল লক্ষ্য। মেয়ে আদিরার জন্মের পর থেকেই সে ভাবে আর ছবি করছিলেন না রানি। কানাঘুষো শোনা গিয়েছিল, যশ রাজ ফিল্মের ব্যবসাতেই নাকি মন দিয়েছেন অভিনেত্রী। তবে সে সব গুজব উড়িয়ে আদিরার তিন বছরের জন্মদিনে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর নিজের পর্দায় ফেরার কথা ঘোষণা করেছিলেন রানি। জানিয়েছিলেন, মর্দানির সিক্যুয়েল দিয়েই ফিরবেন তিনি। টুইট করে মর্দানির সিক্যুয়েলের খবর সিলমোহর বসিয়েছিল যশ রাজ ব্যানার। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ২০১৯-এর ১৩ ডিসেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে 'মর্দানি-২'। এ বার রিলিজ হয়ে গেল টিজারও। কিন্তু ছবির বাকি কাস্টিং সম্পর্কে এখনও সে ভাবে কিছু জানা যায়নি। https://youtu.be/S9OurEobSIk ২০১৪ সালে বাঙালি পরিচালক প্রদীপ চৌধুরীর পরিচালনায় রিলিজ হয়েছিল মর্দানি। মারাঠি পুলিশ অফিসার শিবানী শিবাঙ্গি-র চরিত্রে দেখা গিয়েছিল রানি মুখার্জীকে। কড়া, কঠোর, দৃপ্ত এবং সৎ পুলিশ অফিসারের চরিত্রে রানি ছাড়াও এ ছবিতে নজর কেড়েছিলেন তাহির রাজ ভাসিন। ভিলেনের চরিত্রে তাহিরের অভিনয় মনে দাগ কেটেছিল দর্শকদের। আদিত্য চোপড়ার প্রযোজনায় ২১ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ব্যবসা করেছিল প্রায় ৫৬.৭ কোটি টাকার। আর তখন থেকেই সিক্যুয়েল বানানোর কথা মাথায় রেখেছিলেন আদিত্য চোপড়া। তবে নতুন ছবির পরিচালনায় থাকছেন না প্রদীপ চৌধুরী। মর্দানির সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বে থাকবেন গোপী পুরুথান। এই পুরুথানই ছিলেন মর্দানির গল্পের লেখক। প্রযোজনায় থাকছেন আদিত চোপড়া। নতুন ছবিতে দেখা যাবে এমন এক ভিলেন চরিত্রকে যার জীবনে ভয়ডর বলে কিছুই। বেছে বেছে মহিলাদের নিজের শিকার বানায় সে। নারী পাচার থেকে শুরু বাকি সব রকম বেআইনি ব্যবসায় সিদ্ধহস্ত এই ভিলেন। তবে এই চরিত্রে কে অভিনয় করছেন সে ব্যাপারে কিছুই এখনও নিশ্চিত করে জানায়নি যশ রাজ ফিল্মস। ফের একবার তাহির ভাসিনই এই চরিত্রে অভিনয় করবেন, না কি এ বার আসবেন আরও কোনও ভিলেন সেটা সময়ই বলবে। তবে রানি নিজেও নাকি মুখিয়ে ছিলেন এই অভিনেতার সঙ্গে কাজ করার জন্য। শ্যুটিং শুরুর আগে প্রকাশ্যেই সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী। 'মর্দানি'-র সিক্যুয়েলের ভিলেনকে দেখার জন্য কৌতূহলী দর্শকরাও। এখন অপেক্ষা ছবির ট্রেলার রিলিজ হওয়ার।

```