Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

উনিশেই রিলিজ 'মর্দানি-২', দুঁদে পুলিশ অফিসারের চরিত্রেই কামব্যাক রানির

দ্য ওয়াল ব্যুরো: সিলভার স্ক্রিনে ফিরছেন রানি মুখার্জি। কামব্যাক করছেন তাঁর কেরিয়ারের অন্যতম বিখ্যাত শিবানী শিবাঙ্গি-র চরিত্র দিয়েই। ফের একবার দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রানিকে। সৌজন্যে যশ ব্যানারের নতুন সিক্যুয়েল ছবি 'মর্দানি-২'

উনিশেই রিলিজ 'মর্দানি-২', দুঁদে পুলিশ অফিসারের চরিত্রেই কামব্যাক রানির

শেষ আপডেট: 10 August 2019 10:55

দ্য ওয়াল ব্যুরো: সিলভার স্ক্রিনে ফিরছেন রানি মুখার্জি। কামব্যাক করছেন তাঁর কেরিয়ারের অন্যতম বিখ্যাত শিবানী শিবাঙ্গি-র চরিত্র দিয়েই। ফের একবার দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রানিকে। সৌজন্যে যশ ব্যানারের নতুন সিক্যুয়েল ছবি 'মর্দানি-২'। ঠিক হয়ে গিয়েছে ছবির রিলিজ ডেটও। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ২০১৯-এর ১৩ ডিসেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে রানি মুখার্জির কামব্যাক ফিল্ম 'মর্দানি-২'। মেয়ে আদিরার জন্মের পর থেকেই সে ভাবে আর ছবি করছিলেন না রানি। কানাঘুষো শোনা গিয়েছিল, যশ রাজ ফিল্মের ব্যবসাতেই নাকি মন দিয়েছেন অভিনেত্রী। তবে সে সব গুজব উড়িয়ে আদিরার তিন বছরের জন্মদিনে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর নিজের পর্দায় ফেরার কথা ঘোষণা করেছিলেন রানি। জানিয়েছিলেন, মর্দানির সিক্যুয়েল দিয়েই ফিরবেন তিনি। টুইট করে মর্দানির সিক্যুয়েলের খবর সিলমোহর বসিয়েছিল যশ রাজ ব্যানার। এই ঘোষণার সাত মাসের মধ্যেই নতুন ছবির রিলিজ ডেট ঘোষণাও হয়ে গেল। ২০১৪ সালে বাঙালি পরিচালক প্রদীপ চৌধুরীর পরিচালনায় রিলিজ হয়েছিল মর্দানি। মারাঠি পুলিশ অফিসার শিবানী শিবাঙ্গি-র চরিত্রে দেখা গিয়েছিল রানি মুখার্জীকে। কড়া, কঠোর, দৃপ্ত এবং সৎ পুলিশ অফিসারের চরিত্রে রানি ছাড়াও এ ছবিতে নজর কেড়েছিলেন তাহির রাজ ভাসিন। ভিলেনের চরিত্রে তাহিরের অভিনয় মনে দাগ কেটেছিল দর্শকদের। আদিত্য চোপড়ার প্রযোজনায় ২১ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ব্যবসা করেছিল প্রায় ৫৬.৭ কোটি টাকার। আর তখন থেকেই সিক্যুয়েল বানানোর কথা মাথায় রেখেছিলেন আদিত্য চোপড়া। তবে নতুন ছবির পরিচালনায় থাকছেন না প্রদীপ চৌধুরী। মর্দানির সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বে থাকবেন গোপী পুরুথান। এই পুরুথানই ছিলেন মর্দানির গল্পের লেখক। প্রযোজনায় থাকছেন আদিত চোপড়া। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির রিলিজ ডেট ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে রানি ভক্তদের মধ্যে। সকলেই বলছেন, ফের একবার শিবানী শিবাঙ্গি-র চরিত্রে পর্দা কাঁপাবেন অভিনেত্রী। তাঁর অভিনয়ের জাদুতে মুগ্ধ করবেন দর্শকদের।

```