Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খোলামেলা পোশাক মালাইকার, 'বেশি বয়সে নজরে আসার চেষ্টা', দেদার ট্রোলড অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: খোলামেলা পোশাকের জন্য হামেশাই ট্রোলড হন মালাইকা অরোরা। তবে এবার যেন একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন অভিনেত্রী, অন্তত নেটিজেনদের একটা পক্ষের তেমনটাই মত। https://www.instagram.com/p/B84U9cQHaaH/ সম্প্রতি 'মিস ডিভা ২০২০' ইভে

খোলামেলা পোশাক মালাইকার, 'বেশি বয়সে নজরে আসার চেষ্টা', দেদার ট্রোলড অভিনেত্রী

শেষ আপডেট: 24 February 2020 13:52

দ্য ওয়াল ব্যুরো: খোলামেলা পোশাকের জন্য হামেশাই ট্রোলড হন মালাইকা অরোরা। তবে এবার যেন একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন অভিনেত্রী, অন্তত নেটিজেনদের একটা পক্ষের তেমনটাই মত। https://www.instagram.com/p/B84U9cQHaaH/ সম্প্রতি 'মিস ডিভা ২০২০' ইভেন্টে হাজির হয়েছিলেন মালাইকা। পরনে হলুদ রংয়ের লং গাউন। তবে অফশোল্ডার এই গাউন ছিল মালাইকার অন্যান্য পোশাকের তুলনায় একটু বেশিই খোলামেলা। আর তাতেই বেজায় চটেছেন একদল নেটিজেন। বেশ কড়া ভাষায় মালাইকাকে আক্রমণ করেছেন তাঁরা। পাপারাৎজি অবশ্য এই অবতারে মালাইকাকে দেখে এক মুহূর্তও সময় নষ্ট করেনি। নিমেষেই ফ্রেমবন্দি হয়েছে মালাইকার লাস্যময়ী লুক। অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্টের প্রশংসা করেছেন বলিউডের অনেক তারকাই। পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খানও বলেছেন দারুণ লাগছে মালাইকাকে দেখতে। তবে এত প্রশংসার মাঝেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। https://www.instagram.com/p/B83wiFKHACi/?utm_source=ig_web_copy_link কেউ বলেছেন, "কীভাবে এমন নির্লজ্জের মতো পোশাক পরলেন নায়িকা।" তো কারও কথায় "শরীরের গোপন অঙ্গ এভাবে প্রকাশ্যে আনার কী দরকার।" অনেকেই আবার বলছেন "বয়স হয়েছে মালাইকার। তাই এভাবে লাইমলাইটে আসার চেষ্টা করছেন।" তবে যতই ট্রোল হোক না কেন নেট দুনিয়ায় এখন ভাইরাল মালাইকার এই ছবি। তবে কেবল খোলামেলা পোশাকের জন্য নয় সোশ্যাল মিডিয়ায় মালাইকা হামেশাই ট্রোলড হন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কারণেও। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা অবশ্য কখনও প্রকাশ্যে স্বীকার করেননি মালাইকা। তবে যেকোনও উৎসব উদযাপনের একসঙ্গে ছুটি কাটাতে যান দুই তারকা। থাকেন পরিবারের সদস্যরাও। ২০২০-র শুরুর আগেও নতুন বছর উদযাপন করতে গোয়া গিয়েছিলেন অর্জুন-মালাইকা। এর আগে ইউরোপেও ছুটি কাটাতে যান এই দুই তারকা।

```