Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিব্যি আছেন বাবা, মহেশ ভাটের মৃত্যুর গুজবে নেটিজেনদের একহাত নিলেন পূজা

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় তারকাদের মৃত্যুর ভুয়ো খবর রটে যাওয়া নতুন কিছু নয়। এ বার সেই তালিকায় নাম জুড়ল পরিচালক মহেশ ভাটেরও। বাবার মৃত্যুর ভুয়ো খবর কানে গিয়েছিল বড় মেয়ে পূজা ভাটের। একদল নেটিজেনকে মুখ তোড় জবাব দিলেন তিনি। টুইটে শেয়ার ক

দিব্যি আছেন বাবা, মহেশ ভাটের মৃত্যুর গুজবে নেটিজেনদের একহাত নিলেন পূজা

শেষ আপডেট: 7 September 2019 10:16

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় তারকাদের মৃত্যুর ভুয়ো খবর রটে যাওয়া নতুন কিছু নয়। এ বার সেই তালিকায় নাম জুড়ল পরিচালক মহেশ ভাটেরও। বাবার মৃত্যুর ভুয়ো খবর কানে গিয়েছিল বড় মেয়ে পূজা ভাটের। একদল নেটিজেনকে মুখ তোড় জবাব দিলেন তিনি। টুইটে শেয়ার করেছেন মহেশ ভাটের একদম ফিট অ্যান্ড ফাইন ছবি। দেখা যাচ্ছে বেশ হাসি মুখেই ক্যামেরায় পোজ দিয়ে ছবি তুলেছেন বর্ষীয়ান পরিচালক। https://twitter.com/PoojaB1972/status/1169990801172115456 তবে শুধু ছবি শেয়ার করেই ক্ষান্ত থাকেননি পূজা। নেটিজেনদের একহাত নিয়ে লিখেছেন, "যাঁরা গুজব রটাচ্ছেন বাবা মারা গিয়েছেন, এই ছবি তাঁদের জন্য। বাবার হার্ট অ্যাটাক হয়নি। কোনও সমস্যাই নেই। দিব্যি সুস্থ রয়েছেন। আশা করি আরও অনেকদিন আমাদের সঙ্গে থাকবেন।" কেবল টুইট নয় ইনস্টাগ্রামেও মহেশের ছবি শেয়ার করেছেন পূজা। সেই সব ছবিতে  পায়ে লাল স্পোর্টস শু পরে মহেশকে লাগছে এক্কেবারে তরুণ। যেন এখনি দু রাউন্ড দৌড়ে আসতে পারবেন। এর আগে অভিনেতা মিঠুন চক্রবর্তী, গায়িকা সন্ধ্যায় মুখোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ কুমার, ভিক্টর ব্যানার্জী এবং ক্রীড়া ব্যক্তিত্ব পেলেকেও নিয়েও রটেছিল মৃত্যুর ভুয়ো খবর। এমনকী কাদের খানের মৃত্যুর আগেই তাঁকে নিয়েও রটেছিল গুজব। সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় রটেছিল তাঁর মৃত্যুর গুজব। এ বার নেটিজেনদের এমন গুজবের হাত থেকে রক্ষা পেলেন না মহেশ ভাটও।

```