Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'একলা চলো রে' ট্যাটুতে চমক কিয়ারার, ছকভাঙা চরিত্রে বলি নায়িকা

দ্য ওয়াল ব্যুরো: এই লুকেও যে কিয়ারা আডবাণীকে দেখা যাবে তা হয়তো ভাবেননি কেউ। যাঁরা কবীর সিং কিংবা গুড নিউজ দেখেছেন, তাঁরা কিয়ারার এক অন্য ধরনের চরিত্র দেখেছেন। সাধাসিধে, পাশের বাড়ির মেয়ের ইমেজ। একমাত্র লাস্ট স্টোরিজেই করণ জোহরের হাত ধরে কিছু

'একলা চলো রে' ট্যাটুতে চমক কিয়ারার, ছকভাঙা চরিত্রে বলি নায়িকা

শেষ আপডেট: 14 March 2020 14:40

দ্য ওয়াল ব্যুরো: এই লুকেও যে কিয়ারা আডবাণীকে দেখা যাবে তা হয়তো ভাবেননি কেউ। যাঁরা কবীর সিং কিংবা গুড নিউজ দেখেছেন, তাঁরা কিয়ারার এক অন্য ধরনের চরিত্র দেখেছেন। সাধাসিধে, পাশের বাড়ির মেয়ের ইমেজ। একমাত্র লাস্ট স্টোরিজেই করণ জোহরের হাত ধরে কিছুটা ছকভাঙা চরিত্র করেছিলেন কিয়ারা। তবে এবার হয়তো সব ইমেজ ভেঙে বেরিয়ে এলেন তিনি। তাঁর ওয়েব সিরিজ 'গিলটি' এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়। সম্প্রতি নেটফ্লিক্সে এক নতুন ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। তার নাম গিলটি। এই ওয়েব সিরিজেই কিয়ারাকে এক মিউজিক ব্যান্ডের সদস্য হিসেবে দেখা যাচ্ছে। এই ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু 'মি-টু' মুভমেন্টকে কেন্দ্র করে। গল্প এগিয়ে চলেছে এক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। কে ধর্ষণ করেছে, কীই বা তার বাকি ঘটনা তা দেখার জন্য তো ওয়েব সিরিজটি দেখতে হবে। কিন্তু এই ওয়েব সিরিজকে ছাড়িয়ে যেটা সবার চোখে পড়েছে তা হল কিয়ারার শরীরে বাংলায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন 'একলা চলো রে' ট্যাটু। ইতিমধ্যেই এই ট্যাটু সোশ্যাল মিডিয়ায় হিট। কিয়ারার পুরো চেহারাটাই অবশ্য অন্যরকম। ঠিক ব্যান্ডের সদস্যদের মতোই। কিন্তু হঠাৎ বুকের কাছে এই 'একলা চলো রে' ট্যাটু কেন। তাও আবার বাংলায়। গিলটি নামের এই ওয়েব সিরিজটির পরিচালনা করেছে রুচি নারায়ণ। তিনি বলেছেন, গল্পের স্বার্থেই ব্যবহার করা হয়েছে এই ট্যাটু। গল্পে কিয়ারার চরিত্রের মধ্যে দিয়েই এই ট্যাটুর কথাটা বারবার ফুটে উঠেছে। সেটা দর্শকরা ওয়েব সিরিজ দেখলেই বুঝতে পারবেন। কিয়ারার মুখেও একই কথা। তিনি পরিচালকের এই ভাবনাকে সমর্থন করেছেন। কিয়ারার কথায়, "এই ট্যাটু প্রথমেই দর্শকদের একটা ধাক্কা দেয়। মনে অনেকগুলো প্রশ্ন তোলে। একটা চমক জাগায়। তারপর ধীরে ধীরে এই ট্যাটুই আবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বাকিটা জানতে দেখতে হবে গিলটি।" একলা চলো রে অবশ্য বলিউডে এই প্রথম ব্যবহার হল তা নয়। কাহানি ছবিতে সুজয় ঘোষ অমিতাভ বচ্চনকে দিয়ে এই গান গাইয়েছিলেন। ছবির দৃশ্যে বিদ্যা বালানের সঙ্গে এই গান এক অদ্ভুত দ্যোতনার সৃষ্টি করেছিল। এতদিন পরেও বিগ বি-র গলায় একলা চলো রে অনেকেরই মনে রয়েছে। সেই চমক ফিরিয়ে আনতেই হয়তো এই ট্যাটু আনা হল ওয়েব সিরিজেও।

```