Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মায়ের সঙ্গে কেমন ছিল সানি লিওনের সম্পর্ক, জানুন 'করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন' সিজন-২-এর ট্রেলর

দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেয়েছে 'করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন' সিজন-২-এর ট্রেলর। আর এই ট্রেলর দেখে দর্শকরা বলছেন, সত্যিই 'আনটোল্ড স্টোরি'। কীভাবে পর্ন জগতে এলেন সানি, কীভাবে হলো ড্যানিয়েলের সঙ্গে পরিচয়, কেমন ছিল তাঁদের বিয়ের আ

মায়ের সঙ্গে কেমন ছিল সানি লিওনের সম্পর্ক, জানুন 'করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন' সিজন-২-এর ট্রেলর

শেষ আপডেট: 29 August 2018 14:17

দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেয়েছে 'করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন' সিজন-২-এর ট্রেলর। আর এই ট্রেলর দেখে দর্শকরা বলছেন, সত্যিই 'আনটোল্ড স্টোরি'। কীভাবে পর্ন জগতে এলেন সানি, কীভাবে হলো ড্যানিয়েলের সঙ্গে পরিচয়, কেমন ছিল তাঁদের বিয়ের আসর এবং সর্বোপরি মায়ের সঙ্গে কেমন সম্পর্ক ছিল সানির----এইসবই দেখানো হয়েছে সিজন-২-এর ট্রেলরে। মেয়ের মায়েদের বরাবরই অনেক স্বপ্ন থাকে। নিজে ছোটবেলায় যা যা পাননি সেই সবকিছু মেয়েকে দেওয়ার চেষ্টা করেন একজন মা। আগে অবশ্য মেয়ের মায়েদের সব স্বপ্নের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 'তাঁর মেয়েটার যেন একটা ভালো বিয়ে হয়।' তবে সমাজ এখন অনেক এগিয়েছে। আজ বিয়েটাই মুখ্য নয় একজন মেয়ের জীবনে। সব মা আজকাল চান তাঁর মেয়ে আগে প্রতিষ্ঠিত হোক। নিজের পায়ে দাঁড়াক। নিজের একটা পরিচিতি বানাক। https://twitter.com/SunnyLeone/status/1034094715396751361 ঠিক এমনটাই চেয়েছিলেন সানি লিওনের মা। সানি লিওন হওয়ার আগে তিনি ছিলেন করণজিৎ কউর। এক সাধারণ পাঞ্জাবি পরিবারের মেয়ে। আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই তাই সানিকে নিয়েও স্বপ্ন দেখেছিলেন তাঁর মা। কিন্তু পরিস্থিতি এক ঝটকায় পাল্টে যায়। পরিবারের আর্থিক দুর্দিনে বাবার পাশে দাঁড়াতে উপার্জনের জন্য পর্ন ছবির জগতকেই বেছে নেন সানি। সেই শুরু। তারপর ধীরে ধীরে প্রবেশ অ্যাডাল্ট ছবির দুনিয়ায়। ক্রমশ সবটা প্রকাশ পায় বাড়ির লোকের কাছেও। মানতে পারেননি কেউ। মানবেনই বা কীভাবে? যতই হোক তাঁরা তো ছাপোষা পরিবার।   তবে কথায় বলে সময় সব কিছু সইয়ে দেয়। ধীরে ধীরে পরিবারের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় সানির। ততদিনে তাঁর জীবনে এসেছেন ড্যানিয়েল ওয়েবার। এমনকী সানিকে অন্য পুরুষের সঙ্গে অ্যাডাল্ট ছবিতে দেখতে অস্বস্তি হওয়ায় তিনি নিজেও এসেছেন পর্ন জগতে। তারপর অবশ্য নিজেরাই ব্যবসা শুরু করেন। ২০১১ সালে ড্যানিয়েলের সঙ্গে বিয়ে হয় সানির।কয়েকদিন আগে সানি বলেছিলেন, তাঁর আর ড্যানিয়েলের প্রেমটা 'লাভ অ্যাট ফার্স্ট সাইট নয়।' তবে ড্যানিয়েল যেভাবে প্রপোজ করেছিলেন তাঁকে সেটা ছিল তাঁর কাছে স্বপ্নের মতো। সানির জীবনে ড্যানিয়েলের আগমন আর তাঁর প্রভাব যে ঠিক কী সেই সবটাই রয়েছে ট্রেলরে। কিন্তু সিজন-২-এর ইউএসপি কিন্তু করণজিৎ কউর আর তাঁর মায়ের সম্পর্কের রসায়ন। দেখুন ট্রেলর। https://youtu.be/pGhq0lFsB2g

```