Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কণিকার পঞ্চম রিপোর্টেও করোনা পজিটিভ, গায়িকার অবস্থা স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা

দ্য ওয়াল ব্যুরো: ফের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ কণিকা কাপুরের। এই নিয়ে পাঁচবার। এর আগের চারটি রিপোর্টই পজিটিভ আসায় বেশ খানিকটা চিন্তায় ছিলেন বলিউডের এই গায়িকা। আতঙ্কে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। সোমবারই ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কণিক

কণিকার পঞ্চম রিপোর্টেও করোনা পজিটিভ, গায়িকার অবস্থা স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা

শেষ আপডেট: 31 March 2020 06:53

দ্য ওয়াল ব্যুরো: ফের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ কণিকা কাপুরের। এই নিয়ে পাঁচবার। এর আগের চারটি রিপোর্টই পজিটিভ আসায় বেশ খানিকটা চিন্তায় ছিলেন বলিউডের এই গায়িকা। আতঙ্কে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। সোমবারই ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কণিকা লিখেছিলেন, "আশা করছি আমার পরবর্তী রিপোর্ট নেগেটিভ আসবে।" তবে বাস্তবে এ যাত্রায় তেমনটা হয়নি। বরং কণিকার পঞ্চম রিপোর্টেও কোভিড ১৯ পজিটিভই এসেছে। আপাতত লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি রয়েছেন কণিকা। এখানকার ডিরেক্টর প্রফেসর আর কে ধীমান জানিয়েছেন, কণিকার অবস্থা স্থিতিশীল। ভালই রয়েছেন গায়িকা। স্বাভাবিক ভাবেই খাওয়া-দাওয়াও করছেন। এছাড়াও প্রফেসর ধীমান জানিয়েছেন, কণিকার শারীরিক অবস্থা নিয়ে যেসব গুজব রটছে তার সবটাই ভুয়ো। কণিকার শারীরিক অবস্থা নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছেন তিনি। গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা কাপুর। প্রাথমিক ভাবে কোনও উপসর্গ দেখা যায়নি তাঁর। বিমাবন্দরের থার্মাল স্ক্রিনিংয়েও ধরা পড়েনি কিছুই। তবে দেশে ফেরার দিন চারেক পরেই সর্দি-কাশি-জ্বর ও নানারকম লক্ষণ দেখা দেয় কণিকার। এরপর হাসপাতালে গিয়ে লালারসের নমুনা পরীক্ষা করার পর জানা যায় যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গায়িকা। মার্চ মাসের ২০ তারিখ হাসপাতালে ভর্তি হন কণিকা। তারপর থেকে এই নিয়ে মোট পাঁচবার টেস্ট হয়েছে কণিকার। আর প্রতিবারই রিপোর্ট এসেছে পজিটিভ। https://www.instagram.com/p/B-VDEeLl5CO/?igshid=21225g955d1w সোমবারই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে কণিকা কাপুর জানিয়েছিলেন যে তিনি এখন আর আইসিউইউতে নেই। শরীরও ভালোই রয়েছে তাঁর। তবে বাড়ির লোকেদের বিশেষ করে নিজের সন্তানদের যে খুব মিস করছেন সেকথাও লিখেছিলেন কণিকা। তাঁর কথায়, “জীবন আমাদের সময়ের সদ্ব্যবহার করতে শেখায়। আর সময় আমাদের জীবনের আসল মানেটা বুঝিয়ে দেয়। আমি এখন আর আইসিইউতে নেই। ভাল আছি। হাসপাতালের বিছানা থেকে উঠে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। আমার সন্তান এবং পরিবারকে খুব মিস করছি। আশা করি আমার পরবর্তী রিপোর্ট নেগেটিভ আসবে।“

```