Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অপরাজিত অযোধ্যা', রাম মন্দির নিয়ে সিনেমার প্রযোজনায় এবার কঙ্গনা

দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ে তিনি দক্ষ সিলভার স্ক্রিনে একথা বারবার প্রমাণ করেছেন কঙ্গনা রানাওয়াত। একার ক্ষমতায় বক্স অফিসে ছবি হিট করানোর দম রাখেন কঙ্গনা, একথা স্বীকার করেব বলিউডে নামজাদা পরিচালক-প্রযোজকরাও। তবে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও এসেছ

'অপরাজিত অযোধ্যা', রাম মন্দির নিয়ে সিনেমার প্রযোজনায় এবার কঙ্গনা

শেষ আপডেট: 25 November 2019 08:30

দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ে তিনি দক্ষ সিলভার স্ক্রিনে একথা বারবার প্রমাণ করেছেন কঙ্গনা রানাওয়াত। একার ক্ষমতায় বক্স অফিসে ছবি হিট করানোর দম রাখেন কঙ্গনা, একথা স্বীকার করেব বলিউডে নামজাদা পরিচালক-প্রযোজকরাও। তবে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও এসেছিলেন কঙ্গনা। 'মনিকর্ণিকা' ছবির প্রযোজনা দিয়েই প্রোডিউসার হিসেবে বিটাউনে অভিষেক হয়েছিল তাঁর। শোনা যাচ্ছে ফের প্রযোজনায় আসছেন তিনি। এবার রাম মন্দির নিয়ে তৈরি হবে ছবি। সিনেমার নাম হবে' অপরাজিত অযোধ্যা'। শোনা যাচ্ছে, সেই সিনেমারই প্রযোজনার দায়িত্বে থাকবেন কঙ্গনা রানাওয়াত। সূত্রের খবর ২০২০ সালের প্রথম দিক থেকেই নাকি শুরু হবে শ্যুটিংয়ের কাজ। বাহুবলি সিরিজের গল্পকার কে ভি বিজেন্দ্র প্রসাদ এই নতুন ছবির গল্প লিখবেন। তবে ছবির কাস্টিং সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এমনকি কঙ্গনা নিজে এই ছবিতে অভিনয় করবেন কিনা সে ব্যাপারেও কিছু জানা যায়নি। সদ্যই রিলিজ হয়েছে কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি 'থালাইভি'-র ফার্স্ট লুক। চলতি বছর ফেব্রুয়ারিতে জয়ললিতার ৭১তম জন্মবার্ষিকীর দিনই দুই প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি এবং শৈলেশ আর সিং ঘোষণা করেছিলেন জয়ললিতার বায়োপিক আসতে চলেছে বিগ স্ক্রিনে। আম্মার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। বায়োপিকের পরিচালনায় রয়েছেন দক্ষিণি পরিচালক এ এল বিজয়। আর চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’ এবং ‘মনিকর্ণিকা’-র চিত্রনাট্যকার কে ভি বিজেন্দ্র। ২০২০ সালের ২৬ জুন রিলিজ হবে ‘থালাইভি’। কঙ্গনা ছাড়াও এই ছবিতে থাকছেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী। বায়োপিক এখন বলিউডের ট্রেন্ড। খেলোয়াড় থেকে রাজনৈতিক ব্যাক্তিত্ব, সবাই রয়েছেন তালিকায়। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের ট্রেলরও। এ বার বড়পর্দায় দেখানো হবে জয়ললিতার জীবনও। তবে জয়ললিতা রূপে কঙ্গলার লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। মেকআপে পুরো ভোল বদলে গিয়েছে অভিনেত্রীর। একঝলকে চেনাই দায়। তবে নেটিজেনদের অনেকের মতেই জঘন্য হয়েছে কঙ্গনার এই নয়া লুক ও মেকআপ। জয়ললিতাকে এভাবে অপমান করার অধিকার কারও নেই। কেউবা বলেছেন, একেবারেই জয়ললিতার লুকস আসেনি। বরং চাচি ৪২০-এর কমল হাসান অর্থাৎ চাচির সঙ্গে মিল রয়েছে কঙ্গনার নিউ লুকের। কেউ কেউ বলছেন এক কেজি চড়া মেকআপ চড়িয়ে হাস্যকর লাগছে কঙ্গনাকে। তবে মাঝখানে সিঁথি করে পেতে আঁচড়ানো চুল, থুতনির নীচে ডবল চিন---এমন লুকে কঙ্গনাকে দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। বলছেন, জয়ললিতার মত একজন ব্যক্তিত্বের চরিত্র ফুটিয়ে তোলার জন্য কঙ্গনার চেয়ে ভালো আর কেউ হতে পারেন না বলেও মত তাঁদের।

```