Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মেয়ের মা হলেন কল্কি

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের মা হলেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। ইন্সটাগ্রামের বিনোদন সংক্রান্ত জনপ্রিয় পেজ Viral Bhayani-তে সম্প্রতি জানানো হয়েছে এই খবর। জানা গিয়েছে, শুক্রবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কল্কি। ইসরায়েলের পিয়ানো শিল্পী গে হার্শবাগের

মেয়ের মা হলেন কল্কি

শেষ আপডেট: 8 February 2020 14:23

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের মা হলেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। ইন্সটাগ্রামের বিনোদন সংক্রান্ত জনপ্রিয় পেজ Viral Bhayani-তে সম্প্রতি জানানো হয়েছে এই খবর। জানা গিয়েছে, শুক্রবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কল্কি। ইসরায়েলের পিয়ানো শিল্পী গে হার্শবাগের সঙ্গে অনেকদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন কল্কি। বয়ফ্রেন্ডের হার্শবাগের সন্তানের মা হতে চলেছেন একথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে এল খুশি খবর। শোনা যাচ্ছে, সন্তানের নাম নাকি আগেই ঠিক করে ফেলেছিলেন কল্কি। আর এমন নাম ঠিক করেছিলেন যেটা ছেলে কিংবা মেয়ে দু'জনের ক্ষেত্রেই মানানসই হবে। গত কয়েকমাসে গর্ভবতী থাকাকালীন ইনস্টাগ্রামে নানা মোটিভেশনাল পোস্ট শেয়ার করেছেন কল্কি। অভিনেত্রী বলেছিলেন মাতৃত্বকালীন জার্নিতে প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন নাগরদোলায় চড়ছি। এই ন'মাসের জার্নিটা মোটেই সহজ নয়। কল্কি বলেছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি কিংবা তাঁর প্রেমিক। এমনকি প্রথম দু’মাস সেভাবে কিছু টেরও পাননি কল্কি। বরং শারীরিক সমস্যাগুলো খুব ভুগিয়েছে তাঁকে। তবে প্রথমবার সন্তানের অস্তিত্ব টের পাওয়ার পর থেকেই আমূল পরিবর্তন আসে কল্কির মধ্যে। https://www.instagram.com/p/B8TdAktntAy/?utm_source=ig_web_copy_link মাতৃত্বকালীন জার্নিতে নিজের ওঠা-পড়ার কথা বিবিসি-র একটি পডকাস্ট শোতে প্রকাশ্যে আনেন কল্কি। তিনি বলেন, প্রথম পাঁচমাস কাউকে কিছুই বুঝতে দেননি। ‘কল্কি ইন পেরেন্টল্যান্ড’ নামক ওই শোতে অভিনেত্রী আরও বলেন, “সেসময় শ্যুটিং করছিলাম। বুঝতে পারতাম না কাকে বলা ঠিক আর কাকে বলা ভুল। মাঝে মাঝে মনে হত কেন এটা লুকিয়ে রাখছি। এটা তো চেপে রাখার মতো কোনও খবর নয়। কিন্তু একজন সেলিব্রিটি হওয়ার ফলে অনেকদিকে খেয়াল রাখতে হত আমায়। তবে এই প্রেগন্যান্সির খবর লুকিয়ে রাখাটা মোটেও সহজ ছিল না আমার কাছে।” ২০১১ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেন কল্কি। তবে বছর দুয়েক পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর থেকেই হার্শবাগের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন কল্কি।

```