Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জয়ললিতার রূপে হাজির কঙ্গনা, ফার্স্ট লুক রিলিজ হতেই ট্রোল শুরু নেট দুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: মেকআপ যে মানুষকে এতটা বদলে দিতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেউ। সদ্যই রিলিজ হয়েছে জয়ললিতা রূপী কঙ্গনা রানাওয়াতের নয়া লুক। তারপর থেকে আমজনতা বলছেন, "এ তো পুর ভোলই বদলে গিয়েছে।" সিলভার স্ক্রিন থেকে রাজনীতির ময়দান, জয়ললিত

জয়ললিতার রূপে হাজির কঙ্গনা, ফার্স্ট লুক রিলিজ হতেই ট্রোল শুরু নেট দুনিয়ায়

শেষ আপডেট: 24 November 2019 11:49

দ্য ওয়াল ব্যুরো: মেকআপ যে মানুষকে এতটা বদলে দিতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেউ। সদ্যই রিলিজ হয়েছে জয়ললিতা রূপী কঙ্গনা রানাওয়াতের নয়া লুক। তারপর থেকে আমজনতা বলছেন, "এ তো পুর ভোলই বদলে গিয়েছে।" সিলভার স্ক্রিন থেকে রাজনীতির ময়দান, জয়ললিতার জীবনে ছিল রঙিন। পরতে পরতে ছিল ওঠানামার লড়াই। এবার আম্মার জীবনের সেইসব ঘটনাই বড় পর্দায় দেখবেন দর্শকরা। দক্ষিণী পরিচালক বিজয়ের হাত ধরে বিগ স্ক্রিনে রিলিজ হতে চলেছে জয়ললিতার বায়োপিক 'থালাইভি'। সেখানে জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। https://twitter.com/i/status/1198232355078430720 তবে নতুন লুকে কঙ্গনাকে চেনাই দায়। মাঝখানে সিঁথি করে পেতে আঁচড়ানো চুল, থুতনির নীচে ডবল চিন---সবের সঙ্গেই ভীষণভাবে মিল রয়েছে জয়ললিতার। অনেক খুঁটিয়ে দেখেও ইনি যে কঙ্গনা সেটা উদ্ধার করা বেশ কঠিন। কঙ্গনার নতুন লুক প্রকাশ পেতেই দু'ভাগ হয়ে গিয়েছে নেট দুনিয়া। নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই কঙ্গনাকে নিয়ে শুরু করেছেন ট্রোল। কেউ বলছেন একেবারেই জয়ললিতার লুকস আসেনি। কারও মতে চাচি ৪২০-এর কমল হাসান অর্থাৎ চাচির সঙ্গে মিল রয়েছে কঙ্গনার নিউ লুকের। কেউ কেউ বলছেন এক কেজি চড়া মেকআপ চড়িয়ে হাস্যকর লাগছে কঙ্গনাকে। তবে বেজায় খুশি অভিনেত্রীর ভক্তরা। এই লুকস তাঁদের মনে ধরেছে। শুধু তাই নয়, জয়ললিতার মত একজন ব্যক্তিত্বের চরিত্র ফুটিয়ে তোলার জন্য কঙ্গনার চেয়ে ভালো আর কেউ হতে পারেন না বলেও মত তাঁদের। https://twitter.com/KanganaTeam/status/1198172427529797632 ২০২০ সালের ২৬ জুন রিলিজ হবে 'থালাইভি'। কঙ্গনা ছাড়াও এই ছবিতে থাকছেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী। বায়োপিক এখন বলিউডের ট্রেন্ড। খেলোয়াড় থেকে রাজনৈতিক ব্যাক্তিত্ব, সবাই রয়েছেন তালিকায়। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের ট্রেলরও। এ বার বড়পর্দায় দেখানো হবে জয়ললিতার জীবনও। চলতি বছর ফেব্রুয়ারিতে জয়ললিতার ৭১তম জন্মবার্ষিকীর দিনই এই ছবির কথা ঘোষণা করেছিলেন দুই প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি এবং শৈলেশ আর সিং। এই বায়োপিকের পরিচালনায় রয়েছেন দক্ষিণি পরিচালক এ এল বিজয়। আর চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’ এবং ‘মনিকর্ণিকা’-র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র।

```