Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদাম তুসোয় শ্রী, মায়ের মূর্তি উদ্বোধনে সিঙ্গাপুরে জাহ্নবী

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরের মাদাম তুসোয় বসতে চলেছে শ্রীদেবীর ওয়াক্স স্ট্যাচু। মায়ের মোমের মূর্তি উদ্বোধন করতে তাই সিঙ্গাপুর পাড়ি দিয়েছে জাহ্নবী। গত ১৩ অগস্ট ছিল বলিউড ডিভা শ্রী'র ৫৬তম জন্মদিন। সে সময়েই সিঙ্গাপুরের মাদাম তুসো কর্তৃপক্ষ সিদ্

মাদাম তুসোয় শ্রী, মায়ের মূর্তি উদ্বোধনে সিঙ্গাপুরে জাহ্নবী

শেষ আপডেট: 3 September 2019 13:05

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরের মাদাম তুসোয় বসতে চলেছে শ্রীদেবীর ওয়াক্স স্ট্যাচু। মায়ের মোমের মূর্তি উদ্বোধন করতে তাই সিঙ্গাপুর পাড়ি দিয়েছে জাহ্নবী। গত ১৩ অগস্ট ছিল বলিউড ডিভা শ্রী'র ৫৬তম জন্মদিন। সে সময়েই সিঙ্গাপুরের মাদাম তুসো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অভিনেত্রীকে ট্রিবিউট দিতে মিউজিয়ামে বসানো হবে শ্রীদেবীর মূর্তি। বেঁচে থাকলে হয়তো এই 'ওয়াক্স স্ট্যাচু' উদ্বোধন করতেন স্বয়ং শ্রীদেবীই। তবে বাস্তবে তা আর সম্ভব নয়। তাই মায়ের মূর্তি উদ্বোধন করতে যাচ্ছেন বড় মেয়ে জাহ্নবী। https://twitter.com/i/status/1168730253306425344 আগামী ৪ সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে শ্রীদেবীর এই মোমের মূর্তি। চলছে ফাইনাল টাচ। 'মিস্টার ইন্ডিয়া' ছবিতে শ্রীদেবীর লুকসকেই বেছে নিয়েছেন মাদাম তুসো কর্তৃপক্ষ। 'হাওয়া হাওয়াই গার্ল' হিসেবেই ফের একবার দর্শকদের মন জয় করবেন শ্রী। মাদাম তুসো কর্তৃপক্ষ ইতিমধ্যেই বলি ডিভার ওয়াক্স স্ট্যাচু-র ফিনিশিং টাচ দিয়ে বানিয়েছে একটি টিজার। টুইটারে সেই ভিডিয়ো শেয়ার করেছেন বনি কাপুর। লিখেছেন, "কেবল আমাদের মনে নয়, শ্রীদেবী আজীবন বেঁচে থাকবেন তাঁর অগণিত ভক্তের হৃদয়ে। ৪ সেপ্টেম্বরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।" https://www.instagram.com/p/B18BcvUHF09/ গত বছর দুবাই গিয়েছিলেন পারিবারিক বিয়ের অনুষ্ঠানে। সেখানেই ২৪ ফেব্রুয়ারি আচমকাই মারা যান অভিনেত্রী।

```