Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বীণায় দেশভক্তির সুর তুললেন ভিকি, বাজালেন 'রাজি' ছবির গান

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তরুণ ব্রিগেডের মধ্যে বরাবরই নজর কেড়েছেন ভিকি কৌশল। ডেবিউ ছবি 'মাসান' হোক কিংবা 'উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক' বা মেঘনা গুলজারের 'রাজি'----সব ছবিতেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনজয় করেছেন ভিকি। তবে অভিনেতার সঙ্গীতের

বীণায় দেশভক্তির সুর তুললেন ভিকি, বাজালেন 'রাজি' ছবির গান

শেষ আপডেট: 15 August 2020 15:31

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তরুণ ব্রিগেডের মধ্যে বরাবরই নজর কেড়েছেন ভিকি কৌশল। ডেবিউ ছবি 'মাসান' হোক কিংবা 'উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক' বা মেঘনা গুলজারের 'রাজি'----সব ছবিতেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনজয় করেছেন ভিকি। তবে অভিনেতার সঙ্গীতের প্রতি বিশেষ করে বাদ্যযন্ত্রের প্রতি যে এত অনুরাগ রয়েছে তা বোধহয় জানা ছিল না কারও। স্বাধীনতা দিবসের দিন সবাইকে চমক দিলেন ভিকি। সাদা কুর্তা-পায়জামায় সেজে বীণা বাজিয়ে সুর তুললেন তিনি। তাঁরই ছবি 'রাজি'-র গান 'অ্যায় ওয়তন ওয়তন মেরে আবাদ রহে তু' বাজিয়েছেন ভিকি। ট্রিবিউট দিয়েছেন নিজের গুরু ডক্টর রাধিকা বীণা সাধিকা-কে। স্বয়ং দেবী সরস্বতীর হাতে থাকে বীণা। বলা হয় বাদ্যযন্ত্রের মধ্য অন্যতম কঠিন হলো বীণা বাজানো রপ্ত করা। তবে সিনেমার জটিল স্ক্রিপ্ট হোক বা কঠিন বাদ্যযন্ত্র, চ্যালেঞ্জ নেওয়াই ভিকির স্বভাব। আর অভিনয়ের মতোই বীণা বাজানোতেও ভিকি যে পারদর্শী হয়ে উঠবেন সে ব্যাপারে আশাবাদী তাঁর ভক্তরা। https://www.instagram.com/p/CD580T6JUf1/?igshid=qssz8nmsjj7v দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পালন করেছেন সমগ্র দেশবাসী। তবে ভিকি কৌশলের এই অনন্য ভাবনা মনজয় করেছে নেটিজেনদের। ভিকির বীণা বাজানো দেখে বলা গিয়েছে যে বাদ্যযন্ত্রের সঙ্গে হাতেখড়ি বেশিদিন আগে হয়নি। তবে মনযোগ দিয়ে নিখুঁত অভিনয় করার মতোই নিষ্ঠা ভরে বীণা বাজিয়েছেন তিনি। পরিচালক অনুরাগ কাশ্যপ, মুকেশ ছাবরা, অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদী, শঙ্কর মহাদেবন সকলেই অভিবাদন জানিয়েছেন ভিকিকে। শঙ্কর মহাদেবন তো জানিয়েছেন যে তিনিও প্রথম বাদ্যযন্ত্র হিসেবে বীণা বাজানোই শিখেছিলেন। অভিনেতার ভক্ত থেকে সহ-কলাকুশলীদের অনেকেই ভিকির নতুন প্রতিভা দেখা চমকে গিয়েছেন। প্রিয় অভিনেতার নতুন প্রতিভা জানতে পেরে উচ্ছ্বসিত ভিকির অনুরাগীরাও।

```