Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন ইলিয়েনা, জন্মদিনের আগে শেয়ার করলেন 'সান কিসড' মোমেন্ট

দ্য ওয়াল ব্যুরো: পারফেক্ট বিকিনি ফিগার। বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজকে দেখে এখন এটাই বলছে নেট দুনিয়া। নভেম্বরের পয়লা তারিখেই তাঁর জন্মদিন। বার্থ ডে সেলিব্রেশনের জন্য দেশের বাইরেই কোথাও পাড়ি দিয়েছেন অভিনেত্রী। ডেস্টিনেশন জানা না গেলেও এটা

বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন ইলিয়েনা, জন্মদিনের আগে শেয়ার করলেন 'সান কিসড' মোমেন্ট

শেষ আপডেট: 31 October 2019 12:24

দ্য ওয়াল ব্যুরো: পারফেক্ট বিকিনি ফিগার। বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজকে দেখে এখন এটাই বলছে নেট দুনিয়া। নভেম্বরের পয়লা তারিখেই তাঁর জন্মদিন। বার্থ ডে সেলিব্রেশনের জন্য দেশের বাইরেই কোথাও পাড়ি দিয়েছেন অভিনেত্রী। ডেস্টিনেশন জানা না গেলেও এটা স্পষ্ট যে ভ্যাকেশন জমিয়ে উপভোগ করেছেন ইলিয়েনা। আর এই ছুটিতে অভিনেত্রীর ইউএসপি তাঁর হট বিকিনি লুক। https://www.instagram.com/p/B4R0phBADsu/ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়েনা। বুমেরাং মোডে তোলা ওই ভিডিওতে দেখা গিয়েছে ফিরোজা আর ব্ল্যাকের কম্বিনেশনে একটা বিকিনি পরেছেন তিনি। ভিডিও শেয়ার করে লিখেছেন, "জন্মদিনের আগে সূর্যের সঙ্গে একা একা সময় কাটাচ্ছি। দারুণ খুশি যে এই ফ্যাশনেবল বিকিনিতে আমি ভালোভাবে ফিট করেছি।" ইলিয়েনার নয়া পোস্ট শেয়ার হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। https://www.instagram.com/p/B39VnrxgiMD/ গত কয়েকদিনে বেশ কয়েকবার নিজের বিভিন্ন বিকিনি লুক শেয়ার করেছেন ইলিয়েনা। কয়েকদিন আগেই দেখা গিয়েছে লাল-কালো বিকিনি পরে বিচের উপর শুয়ে রয়েছেন তিনি। কড়া রোদের তেজে যেন নিজেকে সেঁকতে বসেছেন। মজা করে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন “মা: বেশিক্ষণ বাইরে রোদের মধ্যে থেকো না। চামড়ায় ট্যান পড়তে পারে। আমি: তাতে কী?” এখানেই শেষ নয়। নীল রঙের অফ শোল্ডার বিকিনি পরেও ছবি দিয়েছিলেন ইলিয়েনা। শান্ত-স্নিগ্ধ চেহারায় অভিনেত্রী যে দারুণ রোম্যান্টিক মুডে ছিলেন তা বোঝা গিয়েছিল ছবির ক্যাপশন দেখেই। ইলিয়েনা লিখেছিলেন, “আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। পিছনে রোম্যান্টিক গান বাজছে। সেই গানের তালে আমি নিজেকে অনুভব করছি।” এর পাশাপাশি সাদা-লাল এবং কালো বিকিনিতেও সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী। দক্ষিণী ছবিতে বহুদিন ধরেই অভিনয় করেছেন ইলিয়েনা। তবে বলিউডে আসেন ২০১২ সালে। বাঙালি পরিচালক অনুরাগ বসুর 'বরফি' ছবি দিয়েই বি-টাউনে ডেবিউ হয় তাঁর। মিষ্টি প্রেমিকার চরিত্রে প্রথম ছবিতেই দর্শকদের মনজয় করেছিলেন ইলিয়েনা। তারপর 'বাদশাহো' ছবিতে নেগেটিভ চরিত্রেও ইলিয়েনার অভিনয় নজর কেড়েছিল সকলের। কমেডি চরিত্রেও সমান ভাবে জনপ্রিয় অভিনেত্রী। তবে হালফিলে ছবির বাইরে বিকিনি লুকেও নেটিজেনদের নয়া ক্রাশ ইলিয়েনা। তাঁর হট অ্যান্ড হ্যাপেনিং বিকিনি মোমেন্টস এখন নেট দুনিয়ায় ভাইরাল। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```