Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবির নাম হোক 'অবতার', জেমস ক্যামেরনকে পরামর্শ দিয়েছিলেন গোবিন্দ!

দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে ২০০৯ সালের ১৮ ডিসেম্বর রিলিজ হয়েছিল কল্প বিজ্ঞানের হলিউড ছবি 'অবতার'। যদিও এক দশক পরেও এ ছবি নিয়ে উন্মাদনা একটুও কমেনি। তবে এই ছবি নির্মাণের পিছনে, বিশেষ করে ছবির নাম 'নির্বাচন'-এর ক্ষেত্রে তাঁর হাত ছিল দাবি করেছ

ছবির নাম হোক 'অবতার', জেমস ক্যামেরনকে পরামর্শ দিয়েছিলেন গোবিন্দ!

শেষ আপডেট: 30 July 2019 13:40

দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে ২০০৯ সালের ১৮ ডিসেম্বর রিলিজ হয়েছিল কল্প বিজ্ঞানের হলিউড ছবি 'অবতার'। যদিও এক দশক পরেও এ ছবি নিয়ে উন্মাদনা একটুও কমেনি। তবে এই ছবি নির্মাণের পিছনে, বিশেষ করে ছবির নাম 'নির্বাচন'-এর ক্ষেত্রে তাঁর হাত ছিল দাবি করেছেন বলিউড অভিনেতা গোবিন্দ। সম্প্রতি রজত শর্মার জনপ্রিয় শো 'আপ কি আদালত'-এ এসেছিলেন কমেডি কিং গোবিন্দ। আর সেখানেই তিনি বলেন, ছবির নাম 'অবতার' রাখার জন্য পরিচালক জেমস ক্যামেরনকে তিনিই বলেছিলেন। পাশাপাশি অভিনেতার আরও দাবি, এই ছবিতে অভিনয়ের জন্য তাঁকে নাকি অফারও দিয়েছিলেন ক্যামেরন। ছবির মুখ্য ভূমিকায় ‘জ্যাক সলি’র চরিত্রে স্যাম ওয়ার্থিংটন। তবে স্যামের আগে গোবিন্দই নাকি ছিলেন ক্যামেরনের প্রথম পছন্দ। কিন্তু ক্যামেরনের থেকে চিত্রনাট্য শোনার পরেই নাকি প্রস্তাব নাকচ করে দেন অভিনেতা। ওই শোয়ে এসে গোবিন্দ বলেন, ১৯৯৯-২০০০ সাল নাগাদ ছবির গল্প নিয়ে তাঁর কাছে আসেন ক্যামেরন। কিন্তু প্রধান চরিত্র জ্যাক সলি'র পঙ্গু হওয়া নিয়ে আপত্তি ছিলেন গোবিন্দর। তাই গল্প পছন্দ হলেও এই একটি কারনে জেমস ক্যামেরনের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। গোবিন্দ আরও বলেন, ক্যামেরন তাঁর কাছে শ্যুটিংয়ের জন্য ৪১০ দিন সময় চেয়েছিলেন। কিন্তু অত দীর্ঘ সময় একটা ছবির জন্য দেওয়া সম্ভব ছিল না। পাশাপাশি ছবির জন্য তাঁকে বডি পেন্টিং-ও করতে হতো। এ ব্যাপারেও ঘোর আপত্তি ছিল গোবিন্দর। তবে এখানেই শেষ নয়। ক্যামেরনের সাধের ছবি শেষ হতে যে সাত বছরের বেশি সময় লাগবে সে কথাও প্রথম বলেছিলেন গোবিন্দই। পরিচালক এ সব শুনে ক্ষুব্ধ হলেও অদ্ভুত ভাবেই সিনেমা রিলিজ হতে প্রায় ৯ বছর লেগেছিল।

```