Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাল শাড়ি-কুন্দনের গয়না-ফুলের মালায় সেজে 'সিন্ধারা দুজ' পালন নুসরতের, হাজির নিখিলও, দেখুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকে সব নিয়মই তিনি পালন করছেন একেবারে রীতিনীতি মেনেই। এ বারও তার অন্যথা হলো না। বরং একদম প্রথা মতোই 'সিন্ধারা দুজ' পালন করলেন নুসরত জাহান। সঙ্গে ছিলেন অবশ্যই নিখিল জৈন। বিয়ের পর এটাই ছিল নুসরতের প্রথম 'সিন্ধারা দু

লাল শাড়ি-কুন্দনের গয়না-ফুলের মালায় সেজে 'সিন্ধারা দুজ' পালন নুসরতের, হাজির নিখিলও, দেখুন ছবি

শেষ আপডেট: 4 August 2019 11:29

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকে সব নিয়মই তিনি পালন করছেন একেবারে রীতিনীতি মেনেই। এ বারও তার অন্যথা হলো না। বরং একদম প্রথা মতোই 'সিন্ধারা দুজ' পালন করলেন নুসরত জাহান। সঙ্গে ছিলেন অবশ্যই নিখিল জৈন। বিয়ের পর এটাই ছিল নুসরতের প্রথম 'সিন্ধারা দুজ'। তাই আয়োজন-আড়ম্বরে নিষ্ঠার ছোঁয়া ছিল একটু বেশিই। লাল শাড়ি, কুন্দনের গয়না, হাত ভর্তি লাল চূড়া, মাথায় ফুলের মালা-------সব মিলিয়ে সাবেকি সাজে নুসরতকে লাগছিলও বেশ। নুসরতের সাজের সঙ্গেই মানানসই ভারতীয় পশাকে সেজেছিলেন নিখিলও। পরনে ছিল সাদা পাঞ্জাবী-পাজামা।  ইনস্টাগ্রামে 'সিন্ধারা দুজ' পালনের ছবিও শেয়ার করেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত। সেখানে ক্যামেরা বন্দি হয়েছে নিখিল-নুসরতের খুনসুটি আর একান্ত মুহূর্তও। কোথাও দেখা গিয়েছে নুসরতের খোঁপায় ফুলের মালা লাগিয়ে দিচ্ছেন নিখিল। কোথাও বা একে অন্যের চোখে তাকিয়ে ডুব দিচ্ছেন মনের অতলে। পড়ে নিচ্ছেন হৃদয়ের ভাষা। ফুল দিয়ে সাজানো দোলনায় নিখিলের পাশে বসে লাজুক হাসি দিতেও দেখা গিয়েছে নুসরতকে। একদম সনাতনী প্রথা মেনেই নিখিল-নুসরত পালন করেছেন 'সিন্ধারা দুজ'।  শ্রাবণ মাসে অবাঙালি হিন্দুদের মধ্যে শিব পুজো করার রীতি রয়েছে। এই প্রথাই 'সিন্ধারা দুজ' নামে পরিচিত। পুরাণ অনুযায়ী, তপস্যা করে এই বিশেষ দিনেই নাকি শিবকে স্বামী হিসাবে পেয়েছিলেন পার্বতী। সে কথা মাথায় রেখেই অবিবাহিত মেয়েরা এই বিশেষ দিনে ভালো স্বামী পাওয়ার আশায় শিব পুজো করেন। আর বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করে থাকেন। 'সিন্ধারা দুজ' পালনের জন্য স্বামী ও শাশুড়ির কাছে উপহারও পেয়ে থাকেন মহিলারা। এই 'সিন্ধারা দুজ'-কে অনেকেই 'হরিয়ালি তিজ'-ও বলে থাকেন। বর্ষায় সবুজ প্রকৃতির প্রতীক হিসাবেও এই উৎসব পালিত হয়। যে উৎসবে সবুজ পোশাক পরার রীতি রয়েছে।

```