Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পাড়াতুতো প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছে 'পরিণীতা', রিলিজ হলো প্রথম গান

দ্য ওয়াল ব্যুরো: পাড়াতুতো প্রেম। ছবির ট্রেলর দেখে আন্দাজ গৃহ শিক্ষকের প্রেমে পড়বে এক স্কুল পড়ুয়া মেয়ে। এ ভাবনার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকেরই নস্ট্যালজিয়া। এ বার বড় পর্দায় এমন দুষ্টু-মিষ্টি পাড়াতুতো প্রেমের গল্পই তুলে ধরবেন পরিচালক রাজ চক্রবর্ত

পাড়াতুতো প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছে 'পরিণীতা', রিলিজ হলো প্রথম গান

শেষ আপডেট: 14 July 2019 14:21

দ্য ওয়াল ব্যুরো: পাড়াতুতো প্রেম। ছবির ট্রেলর দেখে আন্দাজ গৃহ শিক্ষকের প্রেমে পড়বে এক স্কুল পড়ুয়া মেয়ে। এ ভাবনার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকেরই নস্ট্যালজিয়া। এ বার বড় পর্দায় এমন দুষ্টু-মিষ্টি পাড়াতুতো প্রেমের গল্পই তুলে ধরবেন পরিচালক রাজ চক্রবর্তী। 'পরিণীতা'-র সৌজন্যে দর্শক এ বার দেখবেন বাবাইদা এবং তাঁর ছাত্রীর প্রেমের গল্প। অভিনয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী। নিখাদ প্রেমের গল্পের ঠাসা বুনোটে রয়েছে নানান টুইস্টও। ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে রাজ চক্রবর্তীর আগামী ছবি 'পরিণীতা'-র ট্রেলর। সিঁদুরে লাল রংয়ের ছোঁয়ায় ছবির ফার্স্ট লুকও ছিল দারুণ। দু-বিনুনি বাঁধা শুভশ্রীকে স্কুল গার্ল হিসেবে মানিয়েছেও বেশ। ঋত্বিকের সঙ্গে শুভশ্রীর রসায়নও যে বেশ জমাটি হবে, তেমনটাই মত দর্শকদের একাংশের। দক্ষিণী ছবির রিমেকের বাইরে পরিচালক রাজকে নতুন করে খুঁজে পাবে টলিউড, তেমনটাই ভরসা দিচ্ছে 'পরিণীতা'। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ছবির প্রথম গান 'প্রাণ দিতে চাই, মন দিতে চাই'। শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠ আর দারুণ রোম্যান্টিক মিউজিকের এই গান মনে ধরেছে অনেকেরই। স্মার্ট ফোনে গানের লিস্টে যোগ হয়েছে নতুন এই গানও। অনেকে তো রিপিট মোডেও শুনে ফেলেছেন। নিজের প্রোডাকশনে এটাই রাজের প্রথম ছবি। এই অগাস্টেই রিলিজ হওয়ার কথা রয়েছে 'পরিণীতা'। তবে সিনেমায় কী কী হবে তা না ভেবে আপাতত শ্রেয়ার গানেই মজেছে নেট দুনিয়া। শুনে নিন 'পরিণীতা'-র প্রথম গান। https://www.youtube.com/watch?v=Whr3M4P2RKE

```