Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ফেলুদা ফেরত' আসছে পুজোর আগেই, সৃজিতের পরিচালনায় এবার ওয়েব সিরিজে ফেলু মিত্তির

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে ফেলুদার ওয়েব সিরিজ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, শ্যুটিং লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছিল। আর পোস্ট প্রোডাকশন যা কাজ রয়েছে তা ধীর গতিতে হলেও লকডাউনের পর শুরু হয়েছে। পরিচালকের আশা

'ফেলুদা ফেরত' আসছে পুজোর আগেই, সৃজিতের পরিচালনায় এবার ওয়েব সিরিজে ফেলু মিত্তির

শেষ আপডেট: 14 August 2020 17:48

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে ফেলুদার ওয়েব সিরিজ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, শ্যুটিং লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছিল। আর পোস্ট প্রোডাকশন যা কাজ রয়েছে তা ধীর গতিতে হলেও লকডাউনের পর শুরু হয়েছে। পরিচালকের আশা পুজোর আগেই সব কাজ শেষ করে ওয়েব সিরিজ রিলিজ করতে পারবেন তিনি। ওয়েব সিরিজ হিসেবে পর্দায় ফিরছেন গোয়েন্দা প্রদোষ মিত্র। সঙ্গে দুই সাথী তোপসে এবং লালমোহনবাবু। আড্ডা টাইমসের এই ওয়েব সিরিজের পরিচালনায় রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরী। তোপসের চরিত্রে রয়েছেন কল্পন মিত্র। আর লালমোহন গাঙ্গুলির সরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এই দুই গল্প নিয়েই আসতে চলেছে ‘ফেলুদা ফেরত’। গতবছর অর্থাৎ ২০১৯-এর শেষদিনে প্রকাশ পেয়েছিল ফেলুদা রূপে টোটা রায়চৌধুরীর লুক। নয়া অবতারে টোটাকে দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ বলছিলেন, “বইয়ের পাতায় ফেলুদাকে যেমন ভাবে এঁকেছিলেন সত্যজিৎ রায়, হুবহু তাঁর সঙ্গে মিল রয়েছে টোটার। সেই কোট, কালো প্যান্ট, গলায় মাফলার সব মিলিয়ে পারফেক্ট।” এর আগে অবশ্য ‘টিনটোরেটোর যীশু’ ছবিতে সন্দীপ রায়ের পরিচালনায় অভিনয় করেছেন টোটা। তবে গোয়েন্দা প্রদোষ মিত্র নয়, অন্য এক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যদিও এবার ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটাকে। অনির্বাণ চক্রবর্তী রয়েছেন জটায়ু অর্থাৎ লালমোহন গাঙ্গুলির চরিত্রে। ইতিমধ্যেই ওয়েব সিরিজ ‘একেনবাবু’-র দৌলতে বিখ্যাত অনির্বাণ চক্রবর্তী। তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। লালমোহনবাবুর চরিত্রে অনির্বাণ কেমন অভিনয় করেন সেটাই এখন দেখার। ফেলুদা সিরিজের আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তোপসের কাস্টিংয়ে চমক দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’-এ তোপসের চরিত্রে রয়েছেন কল্পন মিত্র। বিজ্ঞাপন জগতের এবং থিয়েটারের পরিচিত মুখ কল্পন। তবে পর্দায় এটাই তাঁর প্রথম কাজ।

```