প্রেমিকাকে নিয়ে বড্ড বেশি খোলামেলা! শিবানীর সঙ্গে ‘রোম্যান্টিক’ সফর ঘিরে অশান্তি ফারহানের পরিবারে
দ্য ওয়াল ব্যুরো: মেক্সিকোর সমুদ্র সৈকতে ‘এক্সোটিক’ ট্যুরে যুগল। শরীরী আবেদনে উষ্ণতা ছড়াচ্ছেন গ্ল্যামার গার্ল শিবানী দান্ডেকর। পিছন থেকে জোরালো আলিঙ্গনে প্রেমিক ফারহান আখতার। একান্তে ছুটি কাটানোর এমন ছবি ভাইরাল হতেই ঝড় উঠেছিল নেট দুনিয়ায়।
শেষ আপডেট: 11 April 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: মেক্সিকোর সমুদ্র সৈকতে ‘এক্সোটিক’ ট্যুরে যুগল। শরীরী আবেদনে উষ্ণতা ছড়াচ্ছেন গ্ল্যামার গার্ল শিবানী দান্ডেকর। পিছন থেকে জোরালো আলিঙ্গনে প্রেমিক ফারহান আখতার। একান্তে ছুটি কাটানোর এমন ছবি ভাইরাল হতেই ঝড় উঠেছিল নেট দুনিয়ায়। কেউ করেছিলেন প্রশংসা, আবার কেউ বলেছিলেন অশ্লীল। এই ছবি ঘিরেই এ বার অশান্তি বাধল খোদ ফারহানের পরিবারেই।
প্রথম স্ত্রী অধুনা ভবানীর সঙ্গে ১৬ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর নানা সম্পর্কে জড়িয়েছিলেন ফারহান। হালে তাঁর প্রেমিকা মডেল-সঞ্চালক শিবানী দান্ডেকর। নিজেদের প্রেমের টুকরো টুকরো ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন দু'জনে। কখনও ফারহানের বাড়িতে হোলি সেলিব্রেট করতে দেখা যায় শিবানীকে, কখনও রোম্যান্টিক বিদেশ সফরের ছবি ভাইরাল হয়। আর বিদেশ সফরের যে কোনও ছবিতেই শিবানীকে হয় বিকিনিতে অথবা সুইম স্যুটে ফারহানকে আলিঙ্গন করে থাকতে দেখা যায়।
https://www.instagram.com/p/BvqY_v9gwsJ/?utm_source=ig_web_copy_link
ফারহানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এমন ছবি ঘিরে নাকি বহুদিন থেকেই ফারহানের পরিবারে অশান্তি চলছে। তাঁর নিকট আত্মীয়-বন্ধুদের দাবি, ফারহানের দুই মেয়েই বড় হচ্ছে। কাজেই দায়িত্বশীল বাবা হিসেবে ফারহানের অনেক বেশি সতর্ক থাকা উচিত। তবে এমন কানাঘুষোতে মোটেই পাত্তা দিতে রাজি নন শিবানী। মিডিয়ার সামনে তাঁর অকপট জবাব, "ফারহানের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আগেও অনেক জলঘোলা হয়েছে। আমি কার সঙ্গে ডেট করবো, কোথায় যাবো বা কী ধরনের ছবি আপলোড করবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। অন্য কারও সিদ্ধান্ত নিয়ে আমি চলতে রাজি নই।"
https://www.instagram.com/p/BvWnMkmgTRM/?utm_source=ig_web_copy_link
এই বিষয়ে ফারহানের কোনও মন্তব্য সামনে না এলেও শিবানী বলেছেন, "ফারহান তাঁর প্রথম স্ত্রীকে (অধুনা) নিয়ে এত বেশি খোলামেলা ছিল না। আমার সঙ্গে ও অনেক বেশি সচ্ছন্দ। সেটা ওর পরিবারের বোঝা উচিত।"
https://www.instagram.com/p/Buk_n5sg7WP/?utm_source=ig_web_copy_link
আমেরিকায় টিভি সঞ্চালনা দিয়ে কেরিয়ার শুরু শিবানীর। রাতারাতি চলে আসেন লাইমলাইটে। দেশে ফিরে ভিডিও জকি হিসেবে কাজ করেছেন। গান করেন, আবার অভিনয়ও করেন। বেশ কিছু মারাঠি ও তেলুগু ছবিতে অভিনয় করেন। ২০১১-২০১৫ আইপিএল-এর মঞ্চেও সঞ্চালনা করেছিলেন শিবানী। টেলিভিশনের বেশ কিছু জনপ্রিয় শো’তেও সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে। ‘ঝলক দিখলাজা’ এবং ‘খতরোঁ কে খিলাড়ি’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শো’তে প্রতিযোগীও ছিলেন শিবানী।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-entertainment-shibani-dandekar-and-farhan-akhtars-mexico-holiday-pics-go-viral/