Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

২০২০তেই বিয়ে! ফারহান-শিবানীর সাতপাক ঘিরে জোর জল্পনা বিটাউনে

দ্য ওয়াল ব্যুরো: ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকরের প্রেম এখন বলিউডের ওপেন সিক্রেট। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক করেননি ফারহান বা শিবানীর কেউই। বরং সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করেছেন নিজেদের ছুটি কাটানোর নানা মুহূর্ত। তবে এই তারকা জ

২০২০তেই বিয়ে! ফারহান-শিবানীর সাতপাক ঘিরে জোর জল্পনা বিটাউনে

শেষ আপডেট: 13 November 2019 13:44

দ্য ওয়াল ব্যুরো: ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকরের প্রেম এখন বলিউডের ওপেন সিক্রেট। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক করেননি ফারহান বা শিবানীর কেউই। বরং সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করেছেন নিজেদের ছুটি কাটানোর নানা মুহূর্ত। তবে এই তারকা জুটি বিয়ে কবে করছেন তা নিয়ে জল্পনা ছিল অনেকদিন ধরেই। হালফিলে শোনা গিয়েছে যে ২০২০ সালের শুরুর দিকেই অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ মাসেই নাকি বিয়ে সেরে নেবেন ফারহান-শিবানী। দুই তারকার কেউই অবশ্য অফিশিয়ালি নিজেদের বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ফারহান জানিয়েছিলেন আগামী বছর এপ্রিল বা মে মাসে বিয়ে করতে পারেন তিনি। তার মাঝেই শোনা গিয়েছিল ইতিমধ্যেই নাকি বাগদান পর্ব সেরে ফেলেছেন শিবানী-ফারহান। তবে এই ব্যাপারে মুখে একেবারে কুলুপ এঁটেছেন দুই তারকাই। প্রথমে অবশ্য সম্পর্কের ব্যাপারে এতটা খোলামেলা ছিলেন না ফারহান কিংবা শিবানীর কেউই। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের রিসেপশন পার্টিতেই প্রথম একসঙ্গে দেখা যায় এই দুই তারকাকে। তারপর থেকেই জোরদার গুঞ্জন শুরু হয় বলিউডের অন্দরমহলে। এরপর আর নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখেননি শিবানী-ফারহান জুটি। কিছুদিন আগেই মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় ভ্যাকেশন মুডের ছবিও শেয়ার করেছিলেন ফারহান। সম্প্রতি ফারহানের পরিবারের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করতেও দেখা গিয়েছে শিবানীকে। নেট দুনিয়ায় সেই ছবি শেয়ার করেছিলেন শাবানা আজমি নিজেই। ফারহানের আগের পক্ষের দুই মেয়ে শাক্য আখতার ও আকিরা আখতারের সঙ্গেও শিবানীর সম্পর্ক বেশ ভালো। এখন শুধু বিয়ের সানাই বাজার অপেক্ষায় রয়েছে বলিউড।

```