দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শেষেই নাকি বিয়ে করছেন ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকর। এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষো। মুম্বই মিরর-এর একটি রিপোর্ট অনুসারে ২০২০ সালের শেষের দিকেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছে ফারহান এবং শিবানী। ফারহানের আগামী ছবি 'তুফান'-এর পরেই বিয়ে করবেন এই দুই তারকা, এমনটাই শোনা যাচ্ছে।
https://www.instagram.com/p/B7GHW4pgq3Z/
তবে নিজেদের জীবনের 'বিগ ডে' নিয়ে অবশ্য এখনও কোনও মন্তব্যই করেননি ফারহান কিংবা শিবানী। মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। তবে দুই তারকার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সূত্রে খবর, এই বছরের শেষেই বিয়ে করতে চলেছেন তাঁরা। তবে বিয়ের ডেট কবে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
https://www.instagram.com/p/B6f3hbYgF0E/
ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকরের প্রেম বহুদিন ধরেই বলিউডের ওপেন সিক্রেট। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক করেননি ফারহান বা শিবানীর কেউই। বরং সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করেছেন একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত। জমিয়ে ছুটি কাটানো হোক কিংবা পারিবারিক অনুষ্ঠান, ফারহান-শিবানী জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে হামেশাই। তবে এই তারকা জুটি বিয়ে কবে করছেন তা নিয়ে জল্পনা চলছে অনেকদিন ধরেই।
https://www.instagram.com/p/B5rvkh6AxDI/
মাঝে শোনা গিয়েছিল ইতিমধ্যেই নাকি বাগদান পর্ব সেরে ফেলেছেন শিবানী-ফারহান। নতুন বছরের মাঝামাঝি দু'জন বিয়ে সেরে ফেলতে পারেন বলেও শোনা গিয়েছিল এর আগে। তবে ঠিক কবে চারহাত এক হবে সে ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি ফারহান বা শিবানী।
https://www.instagram.com/p/B4Hwvrcgy0P/
এর আগে অধুনা ভবানী নামের এক হেয়ারস্টাইলিস্টকে বিয়ে করেছিলেন ফারহান। তবে ২০১৭ সালে তাঁদের ১৬ বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়। শাক্য এবং আকিরা নামের দুই মেয়ে রয়েছে ফারহানের। তাঁদের সঙ্গে অবশ্য শিবানীর সম্পর্ক বেশ ভালোই। এমনকি ফারহানের পারিবারিক অনুষ্ঠানেও যাতায়াত রয়েছে শিবানীর। এখন শুধু সাতপাক ঘোরার পালা।