Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাল শাড়িতে মোহময়ী রানি, অষ্টমীতেও চাঁদের হাট মুখার্জি বাড়িতে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় থাকুন বা না থাকুন, দুর্গাপুজোর পাঁচদিন জমিয়ে আনন্দ করবেন না এমন বাঙালির সংখ্যা নেহাতই হাতেগোনা। আমজনতা থেকে সেলিব্রিটি, দুর্গাপুজোর সেলিব্রেশনে মাতোয়ার হন সকলেই। টলিপাড়ার তারকাদের পাশাপাশি দুর্গাপুজোয় মাতেন বলিউডের

লাল শাড়িতে মোহময়ী রানি, অষ্টমীতেও চাঁদের হাট মুখার্জি বাড়িতে

শেষ আপডেট: 6 October 2019 12:07

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় থাকুন বা না থাকুন, দুর্গাপুজোর পাঁচদিন জমিয়ে আনন্দ করবেন না এমন বাঙালির সংখ্যা নেহাতই হাতেগোনা। আমজনতা থেকে সেলিব্রিটি, দুর্গাপুজোর সেলিব্রেশনে মাতোয়ার হন সকলেই। টলিপাড়ার তারকাদের পাশাপাশি দুর্গাপুজোয় মাতেন বলিউডের বাঙালি অভিনেতারাও। এ বারও তার অন্যথা হয়নি। প্রতিবছরের মতো এই বছরেও বাপের বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন রানি মুখার্জি। শুধু রানি নন, মা এবং বোনকে নিয়ে এসেছিলেন কাজলও। তনুজা, তনিশা এবং কাজলের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।  মুম্বইয়ের মুখার্জি বাড়িতে পুজোর কদিন বসে চাঁদের হাট। বি-টাউনের তারকা, পরিচালক সকলেই অন্তত একবার প্রতিমা দর্শন করতে আসেনই। এ বারও এসেছিলেন পরিচালক ইমতিয়াজ আলি এবং অয়ন মুখার্জি। এ ছাড়াও হাজির ছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনও। পরিবারের সকলের সঙ্গে দেদার আড্ডা দিতেও দেখা গিয়েছে জয়াকে। সব মিলিয়ে দারুণ জমজমাট ব্যাপার। প্রতিবারের মতোই এ বারও অতিথিদের নিজে হাতে ভোগ পরিবেশন করেছেন রানি মুখার্জি। সপ্তমীর সকালেই বাপের বাড়িতে হাজির হয়েছিলেন রানি। পরনে ছিল সাদা লিনেনের শাড়ি। সঙ্গে সোনালি জরি পাড়। মানানসই মুক্তো এবং সোনার গয়নায় সাবেকি সাজে রানিকে লাগছিলও বেশ। তবে অষ্টমীতে রানি পছন্দ লাল টুকটুকে শাড়ি। সঙ্গে সাবেকি সোনার গয়না। ছেলেকে নিয়ে এ দিন হাজির ছিলেন কাজলও। পরনে ছিল সবুজ পাড় হলুদ সিল্কের শাড়ি। লাল পাঞ্জাবিতে সেজে অঞ্জলি দিতে হাজির হয়েছিলেন পরিচালক অয়ন মুখার্জিও। এসেছিলেন বিগ বি এবং জয়াও।  সপ্তমীর সন্ধায় তুতো ভাই-বোনদের সঙ্গে বেশ খুনসুটি করতে দেখা গিয়েছিল রানিকে। অষ্টমীর সকালেও মুখার্জি পরিবারের সকলেই ছিলেন খোশ মেজাজে। বসেছিল আড্ডার আসর। সোনালি ডাকের সাজের প্রতিমার সামনে পরিবারের সকলে একসঙ্গে ছবিও তুলেছেন এ দিন। সব মিলিয়ে পুজোর ক'দিন জমজমাট মুম্বইয়ের মুখার্জি বাড়ি। 

```