Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কঠিন সিন শ্যুটের আগে সুশান্ত সবসময় বলত, চল একটু নেচে নিই: সঞ্জনা সাংহি

দ্য ওয়াল ব্যুরো: নাচের ব্যাপারে সুশান্ত সিং রাজপুতের যে আলাদা একটা প্যাশন ছিল সে কথা জানেন অনেকেই। বলিউডে এমনকি টেলিভিশন দুনিয়ায় অভিনেতা হিসেবে কেরিয়ার শুরুর অনেক আগে থেকেই নাচের জগতে পা রেখেছিলেন সুশান্ত। শ্যুটিং সেটেও সবাইকে মাতিয়ে রাখতেন

কঠিন সিন শ্যুটের আগে সুশান্ত সবসময় বলত, চল একটু নেচে নিই: সঞ্জনা সাংহি

শেষ আপডেট: 17 July 2020 09:41

দ্য ওয়াল ব্যুরো: নাচের ব্যাপারে সুশান্ত সিং রাজপুতের যে আলাদা একটা প্যাশন ছিল সে কথা জানেন অনেকেই। বলিউডে এমনকি টেলিভিশন দুনিয়ায় অভিনেতা হিসেবে কেরিয়ার শুরুর অনেক আগে থেকেই নাচের জগতে পা রেখেছিলেন সুশান্ত। শ্যুটিং সেটেও সবাইকে মাতিয়ে রাখতেন নাচেগানে। কঠিন সিনে অভিনয়ের আগে একটু অবসর হোক বা ফ্লোরে কোনও কিছুর সাফল্য উদযাপন সুশান্তের সবসময়ের সঙ্গী হত নাচ। 'দিল বেচারা'-র শ্যুটিং সেটেও সব্বাইকে মাতিয়ে রাখতেন সকলের আদরের 'সুশ'। কয়েকদিন আগেই দিল বেচারার শ্যুটিং ফ্লোরের বিহাইন্ড দ্য সিন ওরফে বিটিএস মোমেন্ট শেয়ার করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে দেখা গিয়েছিল ম্যানি অর্থাৎ সুশান্তের সঙ্গে জমিয়ে নাচ করছেন স্বস্তিকা। সুশান্তের মুখে লেগে রয়েছে তাঁর পরিচিত হাসি। প্রাণবন্ত এই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলেন পরিচালক মুকেশ ছাবরা। এরকমই আর একটি বিটিএস মোমেন্ট শেয়ার করেছেন দিল বেচারার নায়িকা সঞ্জনা সাংহি। ভিডিওতে ছবির একটি গানের সঙ্গে রোম্যান্টিক মুডে নাচতে দেখা গিয়েছে সুশান্ত আর সঞ্জনাকে। অভিনেত্রী লিখেছেন, "মনে আছে একটা কঠিন সিন শ্যুট করার আগে আমি বলেছিলাম একটু নিঃশ্বাস নেওয়া দরকার। তখন সুশান্ত বলেছিল চল একটু নেচে নিই। ঠিক এমনটাই করত ও। তোমায় হারানোর পর বুঝতে পারছি যে সত্যি কথা এত তেতো এবং খারাপ হয়। এটা এমনই একটা স্মৃতি যেটা একইসঙ্গে খারাপ আবার ভীষণ ভালোও বটে।" https://www.instagram.com/p/CCs4cDIFnFm/?utm_source=ig_web_copy_link   সুশান্তের ডেবিউ ছবির কাস্টিং ডিরেক্টর ছিলেন মুকেশ ছাবরা। সেই সময়েই মুকেশ ভেবেছিলেন যেদিন ছবি বানাবেন সুশান্তই হবেন তাঁর হিরো। সুশান্তকে এ কথা বলা মাত্রই রাজি হয়ে যান তিনি। মুকেশকে দেওয়া কথা রেখেওছিলেন সুশান্ত। দিল বেচারার অফার পাওয়ার পর স্ক্রিপ্ট না পড়েই মুকেশকে হ্যাঁ বলে দিয়েছিলেন তিনি। মুকেশ নিজেও জানিয়েছেন যে দিল বেচারার শ্যুটিং সেটে একটু ব্রেক হলেই সুশান্ত বাকিদের বলতেন চলো একটু নাচ হয়ে যাক। জামশেদপুরে এই ছবির একটা বড় অংশের শ্যুটিং হয়েছে। মুকেশ বলেছেন যে জামশেদপুরে বৃষ্টি হলেই সুশান্তের সঙ্গে বেরিয়ে পড়তেন তিনি। সঙ্গে থাকত সিনেমায় দেখানো ম্যানির বাইক। তাতে চড়েই শোলে ছবির জয়-বীরু স্টাইলে কয়েক চক্কর ঘুরে আসতেন মুকেশ আর সুশান্ত। আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হবে সুশান্তের শেষ ছবি দিল বেচারা। সিনেমার রিলিজ যত এগিয়ে আসছে শ্যুটিং ফ্লোরের বিভিন্ন বিটিএস মোমেন্ট শেয়ার করেছেন ছবির বাকি কলাকুশলীরা। আর সেখানে সব ভিডিওতে দেখা গিয়েছে মনের আনন্দে সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নাচ করছেন সুশান্ত। ঝকঝকে হাসির প্রাণবন্ত ছেলেটাকে দেখে মানতে কষ্ট হচ্ছে যে সুশান্ত আর নেই। মৃত্যুর একমাস পার হলেও অভিনেতাকে যে কেউই ভুলতে পারছেন না সেটাই স্পষ্ট হচ্ছে ক্রমশ।

```