Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমন পেয়েই মুম্বই ফিরলেন সারা, ফিরছেন দীপিকা, হাজিরার নির্দেশ ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসারকেও

দ্য ওয়াল ব্যুরোঃ মুম্বইয়ে মাদক চক্রের মামলায় কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে বড় বড় সেলিব্রিটিদের নাম। গতকালই সমন পাঠানো হয়েছে বলিউডের চার নায়িকা দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুলপ্রীত সিংকে। দীপিকার বিজনেস ম্যানেজার করিশ্মা প্রকাশ

সমন পেয়েই মুম্বই ফিরলেন সারা, ফিরছেন দীপিকা, হাজিরার নির্দেশ ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসারকেও

শেষ আপডেট: 24 September 2020 11:44

দ্য ওয়াল ব্যুরোঃ মুম্বইয়ে মাদক চক্রের মামলায় কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে বড় বড় সেলিব্রিটিদের নাম। গতকালই সমন পাঠানো হয়েছে বলিউডের চার নায়িকা দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুলপ্রীত সিংকে। দীপিকার বিজনেস ম্যানেজার করিশ্মা প্রকাশ, ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিশ প্রসাদের নামও। ইতিমধ্যেই মুম্বই ফিরেছেন সারা আলি খান। রাতে ফেরার কথা দীপিকা পাড়ুকোনেরও। এই সমন অনুযায়ী আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজিরা দেওয়ার কথা ছিল অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের। কিন্তু বৃহস্পতিবার সকালে তাঁর ম্যানেজারের তরফে জানানো হয় কোনও সমন পাননি রকুলপ্রীত। যদিও পরে জানানো হয়, ঠিকানা বদল করার জন্য সমন পেতে দেরি হয়েছে। আগামী কাল হাজিরা দেবেন তিনি। অন্যদিকে সংক্রমণের পর শ্যুটিং শুরু হতেই গোয়াতে শ্যুটিং করতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও সারা আলি খান। সমন পেয়েই সেখান থেকে দুই অভিনেত্রী মুম্বই ফিরেছেন বলে খবর। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই মুম্বই ফিরেছেন তাঁরা। ২৫ বছরের সারাকে মা অমৃতা সিংয়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। অন্যদিকে বিমান না পেয়ে গাড়িতে করেই দীপিকা মুম্বই ফিরছেন বলে জানা গিয়েছে। রাত ৮টা নাগাদ মুম্বই পৌঁছনোর কথা। এদিকে মাদক মামলায় নাম জড়িয়েছে করণ জোহরেরও। তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিশ প্রসাদকেও জেরার জন্য ডেকেছে এনসিবি। আগামী কাল এনসিবি দফতরে তাঁরও হাজিরা দেওয়ার কথা। এদিকে আজ সিমোন খাম্বাট্টা হাজিরা দিয়েছেন বলেও খবর। শুক্রবার ডাকা হয়েছে দীপিকাকে। সেদিন জেরা করা হবে দীপিকার ম্যানেজার করিশ্মাকেও। সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে শনিবার তলব করা হয়েছে। প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগে ইতিমধ্যেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি। ধরা পড়েছে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাও। সূত্রের খবর, দীপিকার নাম জড়িয়েছে করিশ্মা প্রকাশের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে। করিশ্মা ‘কাওয়ান’ নামে এক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির কর্মী। সেই সঙ্গে তিনি দীপিকার বিজনেস ম্যানেজারও। নিষিদ্ধ মাদক সরবরাহের জন্য এনসিবি-র তালিকার নাম উঠেছে করিশ্মার। আবার করিশ্মার সূত্র ধরেই বলিউডের আরও এক বিখ্যাত প্রযোজক মধু মন্টেনার নামও সামনে এসেছে। এই মন্টেনার ট্যালেন্ট হান্ট এজেন্সিতেই কাজ করেন করিশ্মা। বলিউডে একাধিক হিট ছবির প্রযোজনা করেছেন মন্টেনা। ‘গজনি’, ‘কুইন’, ‘উড়তা পঞ্জাব’, ‘সুপার থার্টি’-এর মতো প্রায় ২৫টি সুপারহিট ছবির প্রযোজনা করেছেন মন্টেনা। ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার মেয়ে মাসাবার প্রাক্তন স্বামীও ছিলেন তিনি। আগামীকাল ২৩ সেপ্টেম্বর মন্টেনাকে তলব করেছে এনসিবি। ২০১৭ সালের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে এনসিবি-র যেখানে, ডি নামক অ্যাকাউন্ট থেকে কে অ্যাকাউন্টে মেসেজ গেছে ‘..মাল আছে কি?’ কে উত্তর দিয়েছে ‘আছে কিন্তু বাড়িতে। আমি এখন বান্দ্রার…’ কে ফের বলেছে ‘আমি অমিতকে জিজ্ঞেস করতে পারি যদি তুমি চাও’ এর উত্তরে ডি বলেছে, ‘হ্যাঁ দয়া করে বলো’ । এনসিবি-র অনুমান এই ডি আসলে দীপিকা এবং কে হল করিশ্মা।

```