Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

অঝোরে কাঁদছেন দীপিকা, 'ছপক'-এর গান রিলিজে আবেগে ভাসলেন লক্ষ্মীও

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে দীপিকা পাড়ুকোনের ছবি 'ছপক' নিয়ে। চোখ ধাঁধানো মেকআপ নয় বরং ঝলসে যাওয়া তামাটে চেহারা নিয়েই এবার পর্দায় আসছেন দীপিকা। অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয়

অঝোরে কাঁদছেন দীপিকা, 'ছপক'-এর গান রিলিজে আবেগে ভাসলেন লক্ষ্মীও

শেষ আপডেট: 3 January 2020 12:07

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে দীপিকা পাড়ুকোনের ছবি 'ছপক' নিয়ে। চোখ ধাঁধানো মেকআপ নয় বরং ঝলসে যাওয়া তামাটে চেহারা নিয়েই এবার পর্দায় আসছেন দীপিকা। অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রে নাম মালতী। https://youtu.be/9vpJacoyBIQ সদ্যই রিলিজ হয়েছে ছবির টাইটেল ট্র্যাক। গান রিলিজের অনুষ্ঠানে হাজির ছিল 'ছপক'-এর গোটা টিম। দীপিকা পাড়ুকোন, বিক্রান্ত মাসে, পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে মঞ্চে ছিলেন লক্ষ্মী আগরওয়ালও। আর ছিলেন এই গানটির গীতিকার গুলজার এবং গায়ক শঙ্কর মহাদেবন। টাইটেল ট্র্যাক রিলিজের আগে মঞ্চে গান শুরু করেন শঙ্কর মহাদেবন। সেই সময়েই আবেগতাড়িত হয়ে পড়েন লক্ষ্মী। চোখের জল বাঁধ মানেনি আর। অন ক্যামেরায় কেঁদে ফেলেন অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়াল। https://www.instagram.com/p/B62WQuLhF4B/ লক্ষ্মীকে কাঁদতে দেখে তাঁর দকে এগিয়ে আসেন দীপিকা। কাছে টেনে পিঠ চাপড়ে লক্ষ্মীকে সামলানোর চেষ্টা করেন অভিনেত্রী। তবে পর্দার মালতীর চোখেও তখন ছলছল করছিল জল। আবেগে ভাসেন তিনিও। প্রকাশ্যেই কেঁদে ফেলেন দীপিকা। এর আগে ছবি ট্রেলর লঞ্চের সময়েও মঞ্চেই ইমোশনাল হয়ে পড়েছিলেন দীপিকা। কথাবার্তা থেকে আচরণ, সবেতেই অভিনেত্রী বুঝিয়ে দিচ্ছেন মালতীর চরিত্র তাঁর কতটা কাছের। https://www.instagram.com/p/B62k5Zjhccs/ প্রতিমুহূর্তে এটা স্পষ্ট হচ্ছে যে একজন অ্যাসিড অ্যাটাক সারভাইভারের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন দীপিকা। তাঁর যন্ত্রণা থেকে জীবনের পথে চলার লড়াই সবই যেন ভীষণভাবে অনুভব করতে পারছেন দীপিকা। রিল লাইফের মালতী আর রিয়েল লাইদের দীপিকা যেন কোথাও একটা গিয়ে এক হয়ে গিয়েছে। চরিত্রের সঙ্গে দীপিকার এতটা একাত্ম হওয়াই মেঘনা গুলজারের নতুন ছবি 'ছপক'-কে একটা আলাদা মাত্রা দেবে বলে মত দর্শ মহলের একটা বড় অংশের।

```