Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কী কাণ্ড, রণবীরকে প্রকাশ্যেই 'ড্যাডি' বলে ডাকলেন দীপিকা!

দ্য ওয়াল ব্যুরো: তারকাদের জীবনের খুঁটিনাটি বিষয়ে নজর থাকে নেটিজেনদের। আর সেটা যদি হয় সেলেব কাপলের বিয়ে কিংবা তাঁদের সন্তানের ব্যাপার-----তাহলে তো কথাই নয়। এ বার নেটিজেনদের নজরে পড়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সম্প্রতি ইনস্টাগ্রামে লাই

এ কী কাণ্ড, রণবীরকে প্রকাশ্যেই 'ড্যাডি' বলে ডাকলেন দীপিকা!

শেষ আপডেট: 18 August 2019 09:05

দ্য ওয়াল ব্যুরো: তারকাদের জীবনের খুঁটিনাটি বিষয়ে নজর থাকে নেটিজেনদের। আর সেটা যদি হয় সেলেব কাপলের বিয়ে কিংবা তাঁদের সন্তানের ব্যাপার-----তাহলে তো কথাই নয়। এ বার নেটিজেনদের নজরে পড়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন রণবীর। ছিলেন ফ্যানদের সঙ্গে চ্যাটিং সেশনে। সেখানেই কমেন্ট বক্স জমা হচ্ছিল অভিনেতার হাজারো ফ্যানের শুভেচ্ছা-ভালোবাসা। আচমকাই ভেসে ওঠে একটা কমেন্ট। নেটিজেনদের অনেকেই খেয়াল করেন দীপিকা পাড়ুকোনের আসল অ্যাকাউন্ট থেকেই এসেছে এক দারুণ কমেন্ট। রণবীরকে প্রকাশ্যে বাবা বলে সম্বোধন করে দীপিকা লিখেছেন 'হাই ড্যাডি'। মুহূর্তের মধ্যেই দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপুর লেখেন, "Baba, Bhabhi is gonna give you one"। এরপরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কী দীপিকা প্রেগনেন্ট। সেই ইঙ্গিতই কী দিলেন রণবীর এবং অর্জুন। নিমেষেই আগত সন্তানের জন্য দীপিকা-রণবীরকে নেট দুনিয়ায় শুভেচ্ছা বার্তাও পাঠাতে শুরু করেন ভক্তরা। ভাইরাল হয়ে যায় রণবীর সিংয়ের লাইভের স্ক্রিনশট। সকলের মুখে একটাই প্রশ্ন তাহলে কী মা হতে চলেছেন দীপিকা! পড়ে অবশ্য খোলসা হয় আসল রহস্য। রণবীর এবং অর্জুন যে খুবই ভালো বন্ধু, এ কথা জানেন বি-টাউনের অনেকেই। আর সেই সূত্রেই রণবীরকে 'বাবা' বলে ডাকেন অর্জুন। অন্যদিকে নিজের লাইভ সেশনে দীপিকাকে 'বেবি' বলে সম্বধন করেছিলেন রণবীর। তাই পাল্টা জবাবে রণবীরকে 'ড্যাডি' বলে ডেকেছিলেন দীপিকা। পাঠিয়েছিলেন একটা 'বেবি ইমোজি'-ও। আর অর্জুনের কমেন্ট নিছকই ভবিষ্যতের কথা ভেবে। আপাতত রণবীর-দীপিকা মা-বাবা হতে চলেছেন এমন কোনও খবর তারকাদের তরফে অন্তত জানানো হয়নি।

```