Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

র‍্যাম্প ওয়াকের মাঝেই বেজে উঠল 'ডিস্কো দিওয়ানে', তালে তালে নেচে জমিয়ে দিলেন দীপিকা

দ্য ওয়াল ব্যুরো: দিব্যি র‍্যাম্পে হাঁটছিলেন দীপিকা পাড়ুকোন। হঠাৎই ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল 'ডিস্কো দিওয়ানে'। ব্যাস আর যায় কোথায়। নিজেকে আর স্থির রাখতে পারেননি দীপিকা। চোখ ধাঁধানো লেহেঙ্গা পরেই নেচে উঠলেন দীপিকা। দর্শকাসনে তখন বসে শ্বেতা নন্দ

র‍্যাম্প ওয়াকের মাঝেই বেজে উঠল 'ডিস্কো দিওয়ানে', তালে তালে নেচে জমিয়ে দিলেন দীপিকা

শেষ আপডেট: 6 September 2019 12:26

দ্য ওয়াল ব্যুরো: দিব্যি র‍্যাম্পে হাঁটছিলেন দীপিকা পাড়ুকোন। হঠাৎই ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল 'ডিস্কো দিওয়ানে'। ব্যাস আর যায় কোথায়। নিজেকে আর স্থির রাখতে পারেননি দীপিকা। চোখ ধাঁধানো লেহেঙ্গা পরেই নেচে উঠলেন দীপিকা। দর্শকাসনে তখন বসে শ্বেতা নন্দা এবং জয়া বচ্চন। হাততালি দিয়ে দীপিকাকে উৎসাহ দিতেও দেখা গেল তাঁদের। র‍্যাম্পে হাজির বাকিরাও ততক্ষণে তাল মিলিয়েছেন দীপিকার সঙ্গে। সব শেষে এসে যোগ দিলেন ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলাও।  https://www.instagram.com/p/B2CoLVQAPQd/ একটানা ৩৩ বছর। বলিউডে দাপিয়ে কাজ করেছেন ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা। বি-টাউনের নামিদামি প্রায় সব তারকাই একবার হলেও পরেছেন এই দুই বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের ব্র্যান্ডের পোশাক। ৩৩ বছরের সফল জার্নি সেলিব্রেট করার জন্যই এ বার এই দুই ফ্যাশন ডিজাইনার আয়োজন করেছিলেন এক ফ্যাশন শোয়ের। সেখানেই আবি জানি আর সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গা পরে র‍্যাম্প মাতালেন দীপিকা।  জমকালো সেই সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন জয়া বচ্চন, শ্বেতা নন্দা, অভিষেক বচ্চন, সোনালি বেন্দ্রে, সুজান খান, গায়ত্রী যোশী, টুঙ্কল খান্না, বোন রিঙ্কি, করণ জোহর, অন্যন্যা পাণ্ডে, নোরা ফতেহি, ঈশা আম্বানি, শ্লোকা মেহেতা। তবে কেবল ইয়ং জেনারেশনই নয়, হাজির ছিলেন ওয়াহিদা রহমান এবং আশা পারেখও।

```