Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তিরুপতি মন্দিরে প্রথম বিবাহবার্ষিকী পালন, লাল শাড়ি-ভারী গয়নায় আগুনে দীপিকা, কুর্তা-পাজামায় নবাবী রণবীর

দ্য ওয়াল ব্যুরো: বিদেশের কোনও সৈকতে নিভৃতযাপন নয়, পাঁচতারা হোটেলে ঝাঁ চকচকে পার্টিও নয়, ধর্মীয় স্থানে ঘুরে ঘুরেই বিয়ের দিন সেলিব্রেট করবেন হাই প্রোফাইল তারকা জুটি ‘দীপবীর’। তিরুপতি বালাজি মন্দিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। দীপিকা-রণ

তিরুপতি মন্দিরে প্রথম বিবাহবার্ষিকী পালন, লাল শাড়ি-ভারী গয়নায় আগুনে দীপিকা, কুর্তা-পাজামায় নবাবী রণবীর

শেষ আপডেট: 13 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিদেশের কোনও সৈকতে নিভৃতযাপন নয়, পাঁচতারা হোটেলে ঝাঁ চকচকে পার্টিও নয়, ধর্মীয় স্থানে ঘুরে ঘুরেই বিয়ের দিন সেলিব্রেট করবেন হাই প্রোফাইল তারকা জুটি ‘দীপবীর’। তিরুপতি বালাজি মন্দিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। দীপিকা-রণবীরের প্রথম বিবাহবার্ষিকীর পুজো দিতে জড়ো হয়েছেন পাড়ুকোন ও ভাবনানি পরিবার। প্রথমে তিরুপতি মন্দির পরে পদ্মাবতী মন্দিরে উত্তর ও দক্ষিণী সংস্কৃতির মেলবন্ধন ঘটবে তারকা জুটির প্রথম বিবাহবার্ষিকীতে। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর। হাই প্রোফাইল এই সেলিব্রিটি বিয়েতে মজে গিয়েছিল দেশ। রূপকথার সংসার পেতেছিলেন ‘দীপবীর।’ বছর ঘুরে ফের সেই দিন। উত্তেজনাও তুঙ্গে দুই পরিবারের। দিনকয়েক আগেই ইনস্টাগ্রাম প্রোফাইলে মুখে মাস্ক লাগানো রণবীরের সেলফি পোস্ট করেছিলেন দীপিকা। ক্যাপশনে মজা করে লিখেছিলেন, প্রথম বিবাহবার্ষিকীর প্রস্তুতি। https://www.instagram.com/p/B41Wz4bAVK0/?utm_source=ig_embed https://www.instagram.com/p/B41SE8MBp9v/?utm_source=ig_embed বৃহস্পতিবার সকাল থেকেই নিজের টুইটার হ্যান্ডেল বিবাহবার্ষিকী পালনের একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন দীপিকা। সোনালি পাড়ের  লাল শাড়ি, ভারী গয়না আর সিঁথিতে টকটকে সিঁদুরে দীপিকা যেন ঝলমলে রোদ্দুর। কুর্তা-পাজামায় নবাবী রণবীরও। ছবির ক্যাপশনে দীপিকা লেখেন,  “ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। সকলের শুভকামনা, ভালবাসা আর প্রার্থনা চাই”। তিরুপতি মন্দিরে পুজো সেরে তারকা জুটি তাঁদের পরিবার নিয়ে যাবেন পদ্মাবতী মন্দিরে। পরের দিন, দ্বিতীয় বিয়ের তারিখে দীপিকা আর রণবীর যাবেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। দু’দিনই তাঁদের সঙ্গে থাকবেন ভাবনানি ও পাড়ুকোন পরিবারের সদস্যরা। https://www.instagram.com/p/B41S1UnBxJ2/?utm_source=ig_embed

রণবীর-দীপিকার বিয়ে যেখানে হয়েছিল

গত বছর এই দিনেই ইতালির লেক কোমোর ‘ভিলা দেল বলবিয়েনেল্লো’-তে সাত পাকে বাঁধা পড়েছিলেন 'দীপবীর।' সিন্ধি ও কঙ্কনি দুই প্রথা মেনেই হয়েছিল বিয়ে। ডেস্টিনেশন ওয়েডিংয়ের চমক তো ছিলই, তবে দীপিকা-রণবীরের বিয়ের অন্যতম আকর্ষণ ছিল তাঁদের পোশাক নির্বাচন। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে মেহেন্দি থেকে সঙ্গীত কিংবা সিন্ধি বিয়ের অনুষ্ঠান, সবেতেই দীপিকা পাড়ুকোনকে লাগছিল মোহময়ী। কোঙ্কনি মতে বিয়েতে দীপিকা সেজেছিলেন তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোনের বুটিকের সাজে। রাজকীয় বিয়ে সেরে দেশে ফিরেও একের পর এক পার্টি দিয়েছিলেন তারকা দম্পতি। বিয়ের রিসেপশনও হয় তিনবার। কখনও মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন, তো কখনও বেঙ্গালুরুতে বন্ধুদের নিয়ে হুল্লোড়। থাই স্লিট লাল-কালো গাউনে সেই সান্ধ্য পার্টিতেও আগুন ঝরিয়েছিলেন দীপিকা।  

```