Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনায় আক্রান্ত কণিকা কাপুর, বলিউডেও ভাইরাসের কোপ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের প্লে ব্যাক সিঙ্গার কণিকা কাপুর। জানা গিয়েছে, কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন বিটাউনের এই সঙ্গীতশিল্পী। জানা গিয়েছে, কোয়ারেন্টাইন'-এ রয়েছেন তিনি। তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন কোয়ারেন্টাইনে। লখনউয়ের কি

করোনায় আক্রান্ত কণিকা কাপুর, বলিউডেও ভাইরাসের কোপ

শেষ আপডেট: 20 March 2020 10:39

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের প্লে ব্যাক সিঙ্গার কণিকা কাপুর। জানা গিয়েছে, কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন বিটাউনের এই সঙ্গীতশিল্পী। জানা গিয়েছে, কোয়ারেন্টাইন'-এ রয়েছেন তিনি। তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন কোয়ারেন্টাইনে। লখনউয়ের কিংস জর্জ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন কণিকা কাপুর। কয়েকদিন আগেই লন্ডন থেকে লখনউ ফিরেছেন কণিকা। অভিযোগ, একথা কাউকে জানাননি তিনি। এমনকি নিজের বাড়িতে বন্ধুবান্ধবের জন্য একটি বিলাসবহুল পার্টিও দিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন কণিকা। জানিয়েছেন, চারদিন আগে জ্বর হয়েছিল তাঁর। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় হাসপাতালে পরীক্ষা করাতে যান তিনি। রিপোর্টে দেখা যায় কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন কণিকা। https://www.instagram.com/p/B98tXqnFqE2/?igshid=n4obncy8nnmi সঙ্গীত শিল্পী আরও জানিয়েছেন, ১০ দিন আগে যখন দেশে ফিরেছিলেন তখন বিমাবন্দরে স্ক্যানিং হওয়ার পরেও কিছু ধরা পড়েনি। দিন চারেক আগে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। এরপরেই পরীক্ষা-নিরিক্ষা করান কণিকা। রিপোর্ট হাতে পেলে জানতে পারেন যে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে তাঁর। তবে কণিকা জানিয়েছেন, জ্বর এবং সর্দি-কাশির মতো সাধারণ ফ্লুয়ের উপসর্গ ছাড়া আর বড় কোনও সমস্যা হয়নি তাঁর।প্রসঙ্গত, গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন কণিকা। ভারতে এখনও পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ জনের। এঁদের মধ্যে একজন ইতালির পর্যটক। দেশে কোভিড ১৯-এ মোট আক্রান্তের সংখ্যা ২০৬ জন। এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮০০-র বেশি মানুষের। মৃতের সংখ্যা সবথেকে বেশি ইতালিতে। শুধু এই দেশেই ৩৪০৫ জনের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে চিন। সেখানে মৃত্যু হয়েছে ৩২৪৮ জনের।

```