Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

১১ মাস ১১ দিন পর দেশে ফিরলেন ঋষি-নীতু

দ্য ওয়াল ব্যুরো: ১১ মাস ১১ দিন পর অবশেষে দেশে ফিরলেন ঋষি কাপুর। সঙ্গে ছিলেন অবশ্যই স্ত্রী নীতু সিং। মুম্বই এয়ারপোর্টে নেমেই পাপারাৎজির দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে পোজও দিলেন মিঞা-বিবি। মঙ্গলবার ভোররাতে স্ত্রী নীতু সিংয়ের সঙ্গে নিউ ইয়র্ক থে

১১ মাস ১১ দিন পর দেশে ফিরলেন ঋষি-নীতু

শেষ আপডেট: 10 September 2019 08:05

দ্য ওয়াল ব্যুরো: ১১ মাস ১১ দিন পর অবশেষে দেশে ফিরলেন ঋষি কাপুর। সঙ্গে ছিলেন অবশ্যই স্ত্রী নীতু সিং। মুম্বই এয়ারপোর্টে নেমেই পাপারাৎজির দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে পোজও দিলেন মিঞা-বিবি। মঙ্গলবার ভোররাতে স্ত্রী নীতু সিংয়ের সঙ্গে নিউ ইয়র্ক থেকে মুম্বই ফিরেছেন ঋষি। পরনে ছিল ডার্ক নেভি ব্লু শার্ট এবং ডার্ক রংয়ের প্যান্ট। কাঁধে একটা ছোট ব্যাগ ক্রস করে ঝোলানো। ফেডেড ডেনিম জিন্স আর কালো টপে চিন্টুর সঙ্গে মানানসই পোশাক পরেছিলেন নীতুও। তিনি যে দেশে ফিরছেন সে কথা নিজেই জানিয়েছিলেন ঋষি। টুইট করে লিখেছিলেন, "১১ মাস ১১ দিন পর দেশে ফিরছি। সকলকে ধন্যবাদ।" 9mn6hpr https://twitter.com/chintskap/status/1171202001989963776 অগস্ট মাসের শুরুতেই ম্যানহাটন থেকে টুইট করেছিলেন ঋষি কাপুর। লিখেছিলেন, “কংক্রিটের জঙ্গলে বাস করছি দীর্ঘদিন। এখানে এক টুকরো আকাশ দেখতে পাওয়াও মুশকিল। গতকাল একটা নদীর পাশে গিয়েছিলাম। আকাশে প্লেন উড়ে যাওয়ার শব্দ শুনলাম। বাড়ির কথা মনে পড়ে গেল। এই বিকট আওয়াজও বড় ভালো লাগলো। মনে হচ্ছিল আমি স্বাধীন, এ বার বাড়ি ফিরব।” গত ৩০ জুলাইও টুইট করেও ঋষি জানিয়েছিলেন যে, ১০ মাস হলো ম্যানহাটনে রয়েছেন তিনি। বারবারই অভিনেতার কথায় বোঝা যাচ্ছিল দেশের মাটিকে খুব মিস করছেন ঋষি। অবশেষে এ বার ফেরা হলো চেনা শহরে। at3tb3eo গত সেপ্টেম্বরে দেশ ছেড়েছিলেন ঋষি কাপুর। আচমকাই পাড়ি দিয়েছিলেন নিউ ইয়র্কে। জানা গিয়েছিল, সেখানে চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি। তার কদিন আগেই ক্যানসারের চিকিৎসা করাতে নিউ ইয়র্কেই গিয়েছিলেন সোনালি বেন্দ্রে। দুইয়ে দুইয়ে চার করে নিতে অসুবিধে হয়নি চিন্টু-র ফ্যানদের। হু হু করে ছড়িয়ে পড়েছিল গুজব। ক্যানসারে আক্রান্ত হয়েছে ঋষি কাপুর। জল্পনা বাড়িয়েছিল গত বছর দিওয়ালির আগে ঋষির স্ত্রী নীতু সিংয়ের ইনস্টাগ্রামের একটি মেসেজ। যেখানে নীতু লিখেছিলেন, “ক্যানসার যেন কেবল একটা রাশিই হয়।” ঋষির চুলের রঙ নিয়েও শুরু হয়েছিল বিস্তর জল্পনা। অনেকেই বলেছিলেন, চিকিৎসার কারণে ওষুধের প্রভাবেই এমনটা হয়েছে। তবে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, সিনেমার জন্যই চুলের রঙ বদলেছেন। p5gt6bdo ঋষির কী অসুখ হয়েছিল তখন অবশ্য তা জানা যায়নি। এমনকী মুখে কুলুপ এঁটেছিলেন গোটা কাপুর খানদান। পরে অবশ্য ঋষি নিজেই জানান আপাতত সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসার কিছু ধাপ এখনও বাকি রয়েছে। সব সেরে জলদিই দেশে ফিরবেন তিনি। পাশাপাশি অভিনেতা এ-ও জানান যে তাঁর লড়াইটা মোটেও সহজ ছিল না। তিনি বলেন, ক্যানসারের বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ের তাঁকে পাহাড়ের মতো ঢাল হয়ে সবসময় সবকিছু থেকে রক্ষা করেছেন স্ত্রী নীতু। আর রণবীর এবং ঋদ্ধিমা ছিলেন সুস্থ হয়ে ওঠার জন্য তাঁর ইন্সপিরেশন। শুধু পরিবার নয়, নিজের ফ্যানদের কথাও বারবার বলেছেন ঋষি। ধন্যবাদও জানিয়েছেন সকলকেই।

```