Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জমিয়ে সিঁদুর খেললেন রানি-কাজল-করণ, দশমীতেও চাঁদের হাট মুখার্জি পরিবারের পুজোয়

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের পুজো এ বার একাই মাতালেন রানি মুখার্জি। অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে সন্ধি পুজো, সিঁদুর খেলা সবেতেই চাঁদের হাট বসেছিল মুখার্জি ম্যানসনে। হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকাই। তবে সবার মাঝেও লাইমলাইট কেড়ে নিলেন রানিই

জমিয়ে সিঁদুর খেললেন রানি-কাজল-করণ, দশমীতেও চাঁদের হাট মুখার্জি পরিবারের পুজোয়

শেষ আপডেট: 9 October 2019 05:27

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের পুজো এ বার একাই মাতালেন রানি মুখার্জি। অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে সন্ধি পুজো, সিঁদুর খেলা সবেতেই চাঁদের হাট বসেছিল মুখার্জি ম্যানসনে। হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকাই। তবে সবার মাঝেও লাইমলাইট কেড়ে নিলেন রানিই। সাবেকি সাজে তাঁকে লাগছিলও বেশ। https://www.instagram.com/p/B3XAqbgnW3I/?igshid=6vh3hueqi165 https://www.instagram.com/p/B3XS9waAbL_/?igshid=521hx8gdbe46 সপ্তমীর সকালেই বাপের বাড়ির পুজোয় হাজির হন অভিনেত্রী। পরনে ছিল সোনালি জরি পারের সাদা লিনেন শাড়ি। সঙ্গে মানানসই সোনা এবং মুক্তোর গয়না। অষ্টমীতে অবশ্য রানির পছন্দ ছিল গাঢ় লাল রংয়ের শাড়ি। আর নবমীতে অভিনেত্রী পরেছিলেন ম্যাজেন্টা শেডের শাড়ি। প্রতিদিনই শাড়ির সঙ্গে ছিল ম্যাচিং গয়নাও। পুজোর কটাদিন নিজের হাতে অতিথিদের ভোগ পরিবেশন করতেও দেখা গিয়েছে রানিকে। আর দশমীতে এক্কেবারে অন্য লুকে হাজির হলেন অভিনেত্রী। এ দিন রানির পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। ছিমছাম সাজের সঙ্গে ছিল হাল্কা গয়না। জমিয়ে সিঁদুর খেলেছেন তিনি। হাসিমুখে পোজ দিয়েছেন পাপারাৎজির সামনে। শুধু তাই নয় নিজে হাতে মিষ্টিমুখও করিয়েছেন সকলকে। https://www.instagram.com/p/B3XMlfWg7wN/?igshid=hhoql0eifl0o https://www.instagram.com/p/B3XG4Wqnnb5/?igshid=15i3ykwa56rrp রানির সঙ্গে মুখার্জি বাড়ির পুজোয় হাজির ছিলেন বাড়ির আর এক মেয়ে কাজলও। মা তনুজা এবং বোন তনিশাকে নিয়ে রোজই পুজোর নানান আচার-অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল ছেলে যুগ। এ ছাড়াও এসেছিলেন পরিচালক অয়ন মুখার্জি, ইমতিয়াজ আলি। বাবা রাকেশ রোশনের সঙ্গে এসেছিলেন হৃতিক। লাল শাড়িতে সেজে হাজির ছিলেন আলিয়া ভাটও। অষ্টমী এবং নবমীতে পুজোর কাজে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া।  https://www.instagram.com/p/B3XDwK5naA4/?igshid=1kmc83aq127rk তবে পুজোর বাকি সব দিনের থেকে মুখার্জি পরিবারে দশমীর সেলিব্রেশন ছিল এক্কেবারে আলাদা। করণ জোহরের সঙ্গে জমিয়ে সিঁদুর খেলেছেন কাজল এবং রানি দু'জনেই। যোগ দিয়েছিলেন পরিচালক অয়ন মুখার্জিও। https://www.instagram.com/p/B3XCGdEHoqm/?igshid=14p9kfdy453zo

```