Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'ম্যায় হু সিম্বা, মুফাসা কা বেটা', ডায়লগ শুনে বোঝা দায় এ কার কণ্ঠস্বর, শাহরুখ নাকি আরিয়ান!

দ্য ওয়াল ব্যুরো: 'ম্যায় হু সিম্বা, মুফাসা কা বেটা......'। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই সংলাপ। আর যিনি এ কথা বলছেন তাঁর গলার স্বর শুনে গায়ে কাঁটা দিচ্ছে সকলের। এ কী! অবিকল এক! https://www.instagram.com/p/BzfSsphh8cY/ বাবার সঙ্গে ছেলের প্রচ

'ম্যায় হু সিম্বা, মুফাসা কা বেটা', ডায়লগ শুনে বোঝা দায় এ কার কণ্ঠস্বর, শাহরুখ নাকি আরিয়ান!

শেষ আপডেট: 11 July 2019 08:05

দ্য ওয়াল ব্যুরো: 'ম্যায় হু সিম্বা, মুফাসা কা বেটা......'। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই সংলাপ। আর যিনি এ কথা বলছেন তাঁর গলার স্বর শুনে গায়ে কাঁটা দিচ্ছে সকলের। এ কী! অবিকল এক! https://www.instagram.com/p/BzfSsphh8cY/ বাবার সঙ্গে ছেলের প্রচুর মিল থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এতটা! এক ঝলকে তো ফারাক বোঝাই যাচ্ছে না। চোখ বুজে বার কয়েক শুনে তবে হয়তো পার্থক্য বুঝতে পারছেন কেউ কেউ। অনেকে আবার সেটাও পারেননি। শুধু একগাল হেসে বলছেন, "বাবা-ছেলের এত মিল, এটা জানা ছিল না।" https://twitter.com/iamsrk/status/1149177593347751936 ১৯ জুলাই বিগ স্ক্রিনে রিলিজ হতে চলেছে 'লায়ন কিং'। হিন্দি ভাষাতেও রিলিজ হবে এই ছবি। সেখানেই মুফাসার চরিত্রে ডাবিং করেছেন শাহরুখ খান। মুফাসার ছেলে সিম্বার চরিত্রে ডাবিং করেছেন কিং খানের ছেলে আরিয়ান খান। আর আরিয়ানের কণ্ঠস্বর শোনার পর চমকে গিয়েছেন বলিউড তারকারা। সকলেই একবাক্যে বলছেন, "এ যে অবিকল শাহরুখ। সেই একই উচ্চারণ। একই ভয়েস মডিউলেশন। একই এক্সপ্রেসন।" অনেকেই বলছেন, "প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে এটা আরিয়ান খানের গলা। পরে বেশ কয়েকবার শুনে সূক্ষ্ম ফারাকগুলো বোঝা গিয়েছে।" https://twitter.com/karanjohar/status/1149182943174094848 ছেলের এমন সাফল্যে দারুণ খুশি শাহরুখও। সেটাই তো স্বাভাবিক। যাই হোক না কেন, যত বড় অভিনেতাই হন না কেন, দিনের শেষে তো তিনি একজন বাবা। আর এখন একজন গর্বিত বাবা। তাই ছেলের ডাবিংয়ের ভিডিয়ো শেয়ার করে কিং খান লিখেছেন, "মেরা সিম্বা"। আরিয়ানের গলার স্বর শুনে হতবাক পরিচালক করণ জোহরও। আবেগপ্রবণ হয়েই টুইট করে করণ লিখেছেন, "ক্ষমা করবেন, আমি বোধহয় একটু বেশিই উত্তেজিত। তবে ওর কণ্ঠস্বর শুনে আমি অভিভূত। গায়ে কাঁটা দিচ্ছে। দারুণ কাজ করেছে আরিয়ান।" সেলিব্রিটি ফটোগ্রাফার অতুল কাসবেকারও জানিয়েছেন একই কথা। টুইটে তিনি লিখেছেন, "আমি তো ভেবেছিলাম এটা শাহরুখের গলা। আপনাদের কণ্ঠস্বর একদম একই রকমের।" https://twitter.com/atulkasbekar/status/1149188796342251521 আরিয়ানের কণ্ঠস্বর শুনে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরাও। এখন শুধু ছবি রিলিজ হওয়ার অপেক্ষা। ফ্যানরা বলছেন, পর্দায় তো মুফাসা-সিম্বা জুটি দর্শকদের মাতিয়ে রাখবেনই। পাল্লা দেবেন শাহরুখ-আরিয়ান জুটিও। বাবা-ছেলের ডুয়ো দেখতেই এখন অপেক্ষা করছেন কিং খানের ভক্তরা।

```