Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রান্নাঘরের কাঁচি দিয়েই বিরাটের চুলে নতুন ছাঁট দিলেন অনুষ্কা, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরের কাজ করার জন্য ছোটখাটো কাঁচির ব্যবহার করে থাকেন প্রায় সকলেই। কিন্তু সেই কাঁচি দিয়ে যে চুল কেটে ফেলা যায় এমনটা বোধহয় কেউ কখনও ভাবেননি। তবে এবার এমনটাই করে দেখালেন অনুষ্কা শর্মা। রান্নাঘরের কাঁচি দিয়ে চুল ছাঁটলেন বি

রান্নাঘরের কাঁচি দিয়েই বিরাটের চুলে নতুন ছাঁট দিলেন অনুষ্কা, দেখুন ভিডিও

শেষ আপডেট: 28 March 2020 17:27

দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরের কাজ করার জন্য ছোটখাটো কাঁচির ব্যবহার করে থাকেন প্রায় সকলেই। কিন্তু সেই কাঁচি দিয়ে যে চুল কেটে ফেলা যায় এমনটা বোধহয় কেউ কখনও ভাবেননি। তবে এবার এমনটাই করে দেখালেন অনুষ্কা শর্মা। রান্নাঘরের কাঁচি দিয়ে চুল ছাঁটলেন বিরাট কোহলির। শান্তশিষ্ট স্বামীর মতোই বউয়ের সমস্ত এক্সপেরিমেন্টও সইলেন কিং কোহলি। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিরুষ্কা জুটি। করোনা সংক্রমণ রুখতে তৎপর এই তারকা দম্পতি। তবে বাড়িতে নানা রকমের খুনসুটি করেই সময় কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা। এমনিতেও সারা বছর কাজের ব্যস্ততায় সেভাবে একসঙ্গে সময় কাটানো হয় না দু’জনের। তাই হোম কোয়ারেন্টাইন থাকাকালীন সময়ের পুরোটাই সদ্ব্যবহার করছেন এই দুই সেলেব। শনিবার সকালেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। সেখানেই দেখা গিয়েছে রান্নাঘরের কাঁচি নিয়ে বিরাটের চুলে নতুন ছাঁট দিতে ব্যস্ত তিনি। কোয়ারেন্টাইনে থাকার সময়টা যে দু’জনে বেশ মজায় কাটাচ্ছেন সেটা বোঝাই গিয়েছে। ওই ভিডিওতে বিরাটকে বলতে শোনা গিয়েছে, “রান্নাঘরের কাঁচি দিয়ে আমার বউ চুল কেটে দিচ্ছে। দারুণ হচ্ছে হেয়ার কাট।“ এর আগে করোনাভাইরাসের সতর্কতায় বেশ কিছু ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন বিরাট-অনুষ্কা। সবক্ষেত্রেই জনসাধারণের কাছে এই তারকা দম্পতি আবেদন করেছিলেন যাতে সকলেই বাড়িতে থাকেন এবং ২১ দিনের লকডাউনের সমস্ত নিয়ম মেনে চলেন। প্রসঙ্গত, সংক্রমণ যাতে আর না ছড়াতে পারে সেজন্য তিন সপ্তাহের লকডাউন চলছে ভারতে। জরুরিভিত্তিক পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে বাকি সবকিছুই। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২১ জনের।

```