Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্ত অবসাদে ভুগে আত্মহত্যা করেছে এটা হতেই পারে না: অঙ্কিতা

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত মানসিক অবসাদে ভোগার মতো মানুষই নয়। কোনও ভাবেই ও আত্মহত্যা করতে পারে না। সম্প্রতি এমনটাই বলেছেন সুশান্তের দীর্ঘদিনের বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডে। ২০০৮-২০১৪, প্রায় ৬ বছর একসঙ্গে ছিলেন সুশান্ত-অঙ্কিতা। টেলিভিশনের জনপ্রিয়

সুশান্ত অবসাদে ভুগে আত্মহত্যা করেছে এটা হতেই পারে না: অঙ্কিতা

শেষ আপডেট: 31 July 2020 08:37

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত মানসিক অবসাদে ভোগার মতো মানুষই নয়। কোনও ভাবেই ও আত্মহত্যা করতে পারে না। সম্প্রতি এমনটাই বলেছেন সুশান্তের দীর্ঘদিনের বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডে। ২০০৮-২০১৪, প্রায় ৬ বছর একসঙ্গে ছিলেন সুশান্ত-অঙ্কিতা। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিশতা' দিয়েই বিনোদন জগতে অভিষেক হয়েছিল সুশান্তের। আর এই মেগা ধারাবাহিকের সেটেই অঙ্কিতার সঙ্গে আলাপ হয় সুশান্তের। অভিনেতার জীবনের অনেক ওঠাপড়ার সাক্ষী ছিলেন অঙ্কিতা। আর তাই বোধহয় এত জোর দিয়ে বারবার তিনি বলছেন যে যাই হয়ে যাক সুশান্ত আত্মহত্যা করতেই পারেন না। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অঙ্কিতা বলেছেন, "সুশান্ত আত্মহত্যা করেছে এই খবরটা শুনেই ধাক্কা লেগেছিল। বিশ্বাস করতে পারি না এখনও। ও কোনওদিন অবসাদগ্রস্ত ছিল না। সবাইকে বলতে চাই সুশান্ত ওরকম মানুষই নয় যে দুঃখ পেয়েছে বলে আত্মহত্যা করে নেবে।" সুশান্ত প্রসঙ্গে অঙ্কিতা আরও বলেছেন, "আমি আর ও জীবনে অনেক ওঠাপড়া দেখেছি। তবে খারাপ সময় এলেও ও হাসিখুশি থাকত। সবসময় নতুন কিছু করতে চাইত। কেরিয়ারের ভাল সময়ে সিরিয়াল ছেড়েছিল। কারণ ও চেয়েছিল সিনেমার জগতে প্রতিষ্ঠিত হতে। তিন বছর অপেক্ষা করছিল ব্রেক পাওয়ার জন্য। ও এমন একটা মানুষ যার মাথায় সারাক্ষণ নানা পরিকল্পনা ঘুরত। এত ক্রিয়েটিভ মানুষ যে জানত ওর স্বপ্ন কী কী। সব ডায়েরিতে লিখে রাখত। ও এমন একজন মানুষ যে যদি ভাবে পাঁচবছরের মধ্যে এই স্বপ্ন পূরণ করবে তাহলে করে দেখাতো।" অঙ্কিতা আরও জানিয়েছেন যে টাকাপয়সা নিয়ে কোনও কালেই মাথা ঘামাতেন না সুশান্ত। বরং তিনি বলতেন, "সব শেষ হয়ে গেলেও নিজের যোগ্যতায় আমি আবার আমার সাম্রাজ্য গড়ে নেব। নিজের যোগ্যতাতেই টিকে যাব আমি।" পাশাপাশি ক্যাপ্টেন কুল ধোনির মতো ব্যালেন্সড হতে চাইতেন সুশান্ত। অঙ্কিতা জানিয়েছেন, "ও সবসময় বলত ভাল খারাপ সব পরিস্থিতিতেই শান্ত থাকতে চাই। এমন একজন আত্মহত্যা করেছে, মানসিক অবসাদে ভুগছে এটা মানা কষ্টকর। ভেবে অবাক লাগে একজনের মৃত্যুর ১৫ মিনিটের মধ্যেই ছবি-ভিডিও সব বেরিয়ে গেল। লোকে বলে দিল এটা আত্মহত্যা। কী ভাবে এটা সম্ভব। আমি যে সুশান্তকে চিনি সে কখনও অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারে না। কিছুতেই না। কোনও পরিস্থিতিতেই নয়।"

```