Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়েকে নিকে মর্নিং ওয়াকে অক্ষয়, গ্রামবাসীর বাড়িতেই খেলেন গুড়-রুটি

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে নিতারাকে নিয়ে মর্নিং ওয়াকে মহারাষ্ট্রের গ্রামের রাস্তায় বেরিয়েছিলেন অক্ষয় কুমার। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরোনোর পর জল তেষ্টা পেয়ে যায় বাবা-মেয়ে দু'জনেরই। সামনেই একটা বাড়ির দরজায় কড়া নাড়েন অক্ষয়। উদ্দেশ্য ছিল জল খাওয়া।

মেয়েকে নিকে মর্নিং ওয়াকে অক্ষয়, গ্রামবাসীর বাড়িতেই খেলেন গুড়-রুটি

শেষ আপডেট: 31 October 2019 14:39

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে নিতারাকে নিয়ে মর্নিং ওয়াকে মহারাষ্ট্রের গ্রামের রাস্তায় বেরিয়েছিলেন অক্ষয় কুমার। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরোনোর পর জল তেষ্টা পেয়ে যায় বাবা-মেয়ে দু'জনেরই। সামনেই একটা বাড়ির দরজায় কড়া নাড়েন অক্ষয়। উদ্দেশ্য ছিল জল খাওয়া। তবে ওই বাড়ির মালিক বৃদ্ধ দম্পতির অভ্যর্থনায় অভিভূত হয়ে গিয়েছে আক্কি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই কথা। বৃদ্ধ দম্পতির সঙ্গে ছবিও তুলেছেন অক্ষয়। সঙ্গে ছিল সাত বছরের ছোট্ট নিতারাও। টুইট এবং ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, "আজকের মর্নিং ওয়াকের ঘটনা আমার জীবনে একটা শিক্ষনীয় অভিজ্ঞতা হয়ে রইল। শুধু একটু জল খাওয়ার জন্যই আমরা ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওই দয়ালু বৃদ্ধ দম্পতি আমাদের জলের সঙ্গে সুস্বাদু গুড়-রুটিও খাইছেন। কোনও কিছুর সঙ্গে ওই দম্পতির ব্যবহারের তুলনা হয় না। এসবের কোনও মূল্য নেই। তবে ওঁদের এই মহানুভবতাই বুঝিয়ে দিয়েছে সব কিছু।" https://www.instagram.com/p/B4Rt4ZPn19x/ স্ত্রী টুইঙ্কল খান্নার দিদা বিট্টি কাপাডিয়ার জন্মদিন পালনের জন্য মহারাষ্ট্রের শিলিম গ্রামে আপাতত সপরিবার ছুটি কাটাচ্ছেন অক্ষয় কুমার। ইতিমধ্যেই পরিবারের সঙ্গে নানান খুনসুটির মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টুইঙ্কল। ওই গ্রামেরই রাস্তায় সকালবেলা মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন অক্ষয়। তখনই নিতারাকে নিয়ে গ্রামের ওই বাড়িতে যান অভিনেতা। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```