Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ফোর্বসের 'হায়েস্ট পেইড সেলেব'-এর তালিকায় একমাত্র ভারতীয় অক্ষয়, প্রথম ১০০-তেই আছেন অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের মত এবারও ফোর্বসের 'হায়েস্ট পেইড' সেলিব্রিটির তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার। প্রথম ১০০ জনের মধ্যেই রয়েছেন তিনি। তবে গতবারের থেকে র‍্যাঙ্ক এবং আয় দুইই কমেছে আক্কির। ২০১৯ সালে অক্ষয়ের না

ফোর্বসের 'হায়েস্ট পেইড সেলেব'-এর তালিকায় একমাত্র ভারতীয় অক্ষয়, প্রথম ১০০-তেই আছেন অভিনেতা

শেষ আপডেট: 5 June 2020 08:59

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের মত এবারও ফোর্বসের 'হায়েস্ট পেইড' সেলিব্রিটির তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার। প্রথম ১০০ জনের মধ্যেই রয়েছেন তিনি। তবে গতবারের থেকে র‍্যাঙ্ক এবং আয় দুইই কমেছে আক্কির। ২০১৯ সালে অক্ষয়ের নাম ছিল ৩৩ নম্বরে। আয় ছিল প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। এবার অক্ষয়ের নাম রয়েছে ৫২ নম্বরে। অভিনেতার আয় প্রায় ৪৮.৫ মিলিয়ন ইউএস ডলার। হলিউডের একঝাঁক বিখ্যাত তারকাকে পিছনে ফেলেছেন অক্ষয় কুমার। জেনিফার লোপেজ, রিহানা, অ্যাঞ্জেলিনা জোলি, কেটি পেরি, লেডি গাগা-----সকলেই ফোর্বসের তালিকায় অক্ষয়ের পিছনে রয়েছেন। ফোর্বসের তরফে জানানো হয়েছে বলিউড তারকাদের মধ্যেও হায়েস্ট পেইড সেলিব্রিটির তালিকায় শীর্ষে রয়েছেন অক্ষয়। ২০১৯ সালে তাঁর রোজগার ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯০ কোটি টাকা। সূত্রের খবর, ২০১৯-এর জুন মাস থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত আক্কির আয় প্রায় ৩৬৬ কোটি টাকা। লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল শ্যুটিং। তাই অক্ষয়ের আয়ে গত বছরের তুলনায় ভাটা পড়েছে। তবে মার্কিন সংস্থা অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অক্ষয়৷ এখানকার 'দ্য এন্ড' থেকে তাঁর আয় হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা৷ এছাড়াও তাঁর হাতে রয়েছে 'বেল বটম', 'বচ্চন পান্ডের' মতো ছবি, যা থেকে অক্ষয়ের আয় প্রায় ১০০ কোটি টাকা৷ এইসবের দৌলতেই ফোর্বসের তালিকায় ১০০ জন হায়েস্ট পেইড সেলিব্রিটির মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার।

```