করোনা আক্রান্ত নন কাজল-নাইসা, গুজব উড়িয়ে সাফ জানালেন অজয়
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে ভারতের সর্বত্র। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। করোনা সতর্কতায় দেশজুড়ে তিন সপ্তাহের জন্য জারি হয়েছে লকডাউন। অবশ্য এই লকডাউনের আগে থেকেই করোনা ম
শেষ আপডেট: 31 March 2020 08:47
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে ভারতের সর্বত্র। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। করোনা সতর্কতায় দেশজুড়ে তিন সপ্তাহের জন্য জারি হয়েছে লকডাউন। অবশ্য এই লকডাউনের আগে থেকেই করোনা মোকাবিলায় সুরক্ষার কারণে হোম আইসোলেশনে রয়েছেন বহু বলিউড তারকা।
তবে এইসবের মধ্যেই রটেছিল গুজব। কাজল এবং তাঁর মেয়ে নাইসা নাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করেন নাইসা। সদ্যই সেখান থেকে দেশে ফিরেছেন তিনি। ক'দিন আগে কাজলই উড়ে গিয়েছিলেন সিঙ্গাপুর। তারপর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন। কারণ করোনা সতর্কতায় আপাতত সেখানে স্কুল বন্ধ। মা-মেয়ের এয়ারপোর্ট ডায়েরিজ অর্থাৎ মুম্বইয়ের বিমাবন্দর থেকে কাজল এবং নাইসার বেরনোর ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/ajaydevgn/status/1244654936446529536
এরপর থেকেই শুরু হয়েছিল গুজব। গত কয়েকদিন এই বিষয়ে অজয় দেবগণকেও জিজ্ঞাসা করেছেন অনেকেই। অবশেষে মুখ খুললেন অজয়। টুইট করে অভিনেতা লিখেছেন, কাজল এবং নাইসা একেবারেই ঠিক আছেন। তাঁদের শারীরিক অবস্থা যেসব খবর রটছে সেসব যে একেবারেই ভিত্তিহীন এবং ভুয়ো সেকথাও নিজের টুইটে জানিয়েছেন অজয় দেবগণ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন কাজল। অভিনেত্রী জানিয়েছিলেন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি এবং পরিবারের বাকিরা। মুম্বইয়ের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন কাজল এবং তাঁর পরিবার।

এখনও পর্যন্ত ভারতে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১২৫১ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে কেরল। মৃতের সংখ্যাও এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি।