Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঐশ্বর্য-আরাধ্যার কোভিড রিপোর্ট নেগেটিভ, হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন, টুইট করে জানালেন অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যার। মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি গিয়েছেন তাঁরা। টুইট করে এ কথা জানিয়েছেন অভিষেক বচ্চন। টুইট করে জুনিয়র বচ্চন লিখেছেন, "আপনাদের সকলের প্রার্থ

ঐশ্বর্য-আরাধ্যার কোভিড রিপোর্ট নেগেটিভ, হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন, টুইট করে জানালেন অভিষেক

শেষ আপডেট: 27 July 2020 12:18

দ্য ওয়াল ব্যুরো: কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যার। মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি গিয়েছেন তাঁরা। টুইট করে এ কথা জানিয়েছেন অভিষেক বচ্চন। টুইট করে জুনিয়র বচ্চন লিখেছেন, "আপনাদের সকলের প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আরাধ্যা এবং ঐশ্বর্যর রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ওদের। ওরা এখন বাড়িতে থাকবে। আমি আর বাবা ডাক্তারদের পরামর্শে হাসপাতালেই থাকছি।" https://twitter.com/juniorbachchan/status/1287697590000132103?s=19 গত ১২ জুলাই আরাধ্যা এবং ঐশ্বর্যের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। প্রাথমিক ভাবে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তাঁরা। পরে মৃদু উপসর্গ দেখা দিলে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। দশদিন হাসপাতালে থাকার পর অবশেষে আজ ২৭ জুলাই ছুটি পেয়েছেন তাঁরা। আরাধ্যা এবং ঐশ্বর্যের পজিটিভ রিপোর্ট আসার আগের দিন অর্থাৎ ১১ জুলাই রাতে টুইট করে অমিতাভ বচ্চন জানান তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার খানিকক্ষণ পর টুইট করে অভিষেক জানান করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও। সেই রাতেই বাবা-ছেলেকে ভর্তি করা হয় নানাবতী হাসপাতালে। তবে বচ্চন পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হলেও জয়া বচ্চনের রিপোর্ট এসেছিল নেগেটিভ। যদিও বচ্চনদের চারটি বাংলোই এরপর সিল করে দেয় বৃহন্মুম্বই মিউনিসিপাল করপোরেশন। বচ্চনদের বাংলো এবং তার আশেপাশের এলাকাকে কন্টেইনমেন্ট জন হিসেবে চিহ্নিত করে বিএমসি কর্তৃপক্ষ। শুরু হয় স্যানিটাইজেশনের প্রক্রিয়াও। তবে গতকাল ২৬ জুলাই রবিবার বচ্চনদের বাংলোগুলোকে কন্টেইনমেন্ট ফ্রি জোন হিসেবে ঘোষণা করেছে বিএমসি। এর মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে আচমকাই রটে যায় যে অমিতাভের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। নিমেষে ছড়িয়ে পড়ে সেই খবর। তার ঘণ্টা খানেকের মধ্যেই অবশ্য টুইট করে বিগ বি জানান তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসেনি। বরং এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে বলেও জানান বর্ষীয়ান অভিনেতা। অমিতাভ এবং অভিষেক করোনায় আক্রান্ত হওয়ার পর বচ্চন পরিবারের বাকি সদস্যদের পাশাপাশি বিগ বি এবং জুনিয়র বচ্চনের সংস্পর্শে আসা মোট ৫৪ জন কর্মীর সোয়াব টেস্ট করানো হয়। এঁদের মধ্যে ২৮ জনকে আগেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। বাকি ছিলেন ২৬ জন। যাঁরা সকলেই বচ্চনদের ‘জলসা’ বাংলোয় কর্মরত। অমিতাভ-অভিষেকের সরাসরি সংস্পর্শে থাকায় এঁদের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার প্রবল সম্ভাবনা ছিল। তবে এই ২৬ জন কর্মীর রিপোর্টই নেগেটিভ এসেছে।

```