Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রঙ্গোলির পর ববিতা, করোনা সংক্রমণে জামাতের বিরুদ্ধে তোপ কুস্তিগীরের, অ্যাকাউন্ট সরানোর দাবি নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র টুইটার থেকে কঙ্গনা রানাওয়ের দিদি রঙ্গোলি চান্দেলের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আর এক সেলিব্রিটির অ্যাকাউন্ট সাসপেন্ড করার দাবি তুলেছেন টুইটারিয়ানরা। এবার ’হিট লিস্ট’-এ নাম জ

রঙ্গোলির পর ববিতা, করোনা সংক্রমণে জামাতের বিরুদ্ধে তোপ কুস্তিগীরের, অ্যাকাউন্ট সরানোর দাবি নেটিজেনদের

শেষ আপডেট: 17 April 2020 09:53

দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র টুইটার থেকে কঙ্গনা রানাওয়ের দিদি রঙ্গোলি চান্দেলের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আর এক সেলিব্রিটির অ্যাকাউন্ট সাসপেন্ড করার দাবি তুলেছেন টুইটারিয়ানরা। এবার ’হিট লিস্ট’-এ নাম জুড়েছে কুস্তিগীর ববিতা ফোগাটের। রঙ্গোলির চান্দেলের মতো করোনাভাইরাসের সংক্রমণের জন্য তবলিঘি জামাতের উপরেই তোপ দেগেছেন কমনওয়েলথে সোনা জয়ী এই কুস্তিগীর। শুধু তাই নয় সমর্থ জানিয়েছেন রঙ্গোলির মন্তব্যকেও। পাশাপাশি নিজের টুইটের স্বপক্ষে ববিতা বলেছেন, “আমি কিছু ভুল বলিনি। কোনও মতেই আমার মন্তব্য থেকে সরছি না। আমি জায়রা ওয়াসিম নই।“ আর একটি টুইটে রঙ্গোলির সমর্থনে ববিতা বলেছেন, “আজকাল সত্যি কথা বলা লোকেদের টুইটার একেবারেই পছন্দ করে না।“ ববিতার টুইট ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। #SuspendBabitaPhogat-এর ঝড় বইছে টুইটারে। অনেকে অবশ্য ববিতার মন্তব্যে সমর্থনও জানিয়েছেন। তবে কুস্তিগীরের বিরোধী পক্ষের সংখ্যাই বেশি। প্রসঙ্গত, বলিউডের অভিনেত্রী ছিলেন জায়রা ওয়াসিম। তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি ‘দঙ্গল’। কুস্তিগীর মহাবীর সিং এবং তাঁর দুই মেয়ে গীতা ও ববিতার জীবন নিয়েই তৈরি হয়েছিল এই বায়োপিক। সেখানে গীতার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা। কিন্তু গত বছর আচমকাই তিনি ঘোষণা করেন আর সিনেমা করবেন না। বিদায় নিচ্ছেন বিটাউন থেকে। সেসময় জায়রার এই সিদ্ধান্ত নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। নানা মুনি নানা মত পোষণ করেছিলেন। এদিন নিজের কথা বলতে গিয়ে জায়রার প্রসঙ্গ টেনে আনেন ববিতা। কারণ বলিউড থেকে জায়রার বিদায়ের সিদ্ধান্তের পিছনে মৌলবাদীদের হুমকি অন্যতম কারণ ছিল বলে মনে করেছিলেন অনেকেই। একই ভাবে ববিতাও দাবি করেছেন তবলিঘি জামাতের বিরুদ্ধে তোপ দাগার পর থেকেই নানা ভাবে হুমকি আসছে তাঁর কাছে। আর এই প্রসঙ্গেই ববিতা বলেন, “আমি জায়রা নই। নিজের মন্তব্যে অটল থাকছি।“

```