Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোম কোয়ারেন্টাইনে থাকলে দমবন্ধ লাগে, তাও সুরক্ষার জন্য বাড়িতেই থাকুন, প্লাস্টিকে মুখ বেঁধে বার্তা শেফালির

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী শেফালি শাহ। সিনেমা থেকে ওয়েব সিরিজ, অভিনয়ের ক্ষেত্রে সব জায়গাতেই সপ্রতিভ শেফালি। এবার করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সেলফ আইসোলেশন কতটা প্রয়োজন্সেই বিষয়েই সোশ্যাল মিডিয়ায় বার্ত

হোম কোয়ারেন্টাইনে থাকলে দমবন্ধ লাগে, তাও সুরক্ষার জন্য বাড়িতেই থাকুন, প্লাস্টিকে মুখ বেঁধে বার্তা শেফালির

শেষ আপডেট: 26 March 2020 12:55

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী শেফালি শাহ। সিনেমা থেকে ওয়েব সিরিজ, অভিনয়ের ক্ষেত্রে সব জায়গাতেই সপ্রতিভ শেফালি। এবার করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সেলফ আইসোলেশন কতটা প্রয়োজন্সেই বিষয়েই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শেফালি। সেখানে দেখা গিয়েছে গোটা মুখটাই প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রেখেছেন তিনি। শেফালির কথায়, "হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকটা এই প্লাস্টিকে মুখ পেঁচিয়ে রাখার মতোই ব্যাপার। দমবন্ধ হয়ে আসে। কিন্তু এই পরিস্থিতিতে কিচ্ছু করার নেই। নিজেকে, নিজের পরিবারকে বলা ভাল আশেপাশের সবাইকে নিরাপদে রাখতে হলে বাড়িতে নিজেকে বন্ধ করে রাখা অবশ্যই প্রয়োজন।" এরপরেই শেফালিকে বলতে শোনা যায় যে তাঁর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই সঙ্গে অভিনেত্রী এও বলেন, "প্লাস্টিকে পেঁচিয়ে রাখায় ফুসফুসে সমস্যা হচ্ছে। তাহলে বুঝুন যে এই ভাইরাস ছড়িয়ে পড়লে কত সমস্যা হবে। ইতিমধ্যেই ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। এটা যদি সতর্ক হওয়ার জন্য যথেষ্ট না হয় তাহলে জানি না আর কত ভয়ানক পরিস্থিতি হলে মানুষ বুঝবেন।" করোনা সতর্কতায় সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন শেফালি। অভিনেত্রীর কথায়, দেশজুড়ে ২১ দিনের জন্য যে লকডাউন চলছে সমস্ত দেশবাসীর তা মেনে চলা উচিত। এতেই সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইউরোপ থেকে ভারতে আসার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে অনেকদিন আগে। এই নিষেধাজ্ঞা জারির ঠিক একদিন আগে নিজের দুই ছেলেকে স্পেন থেকে ভারতে ফিরিয়ে আনেন শেফালি। তারপর ক্রমাগত নিজের ইনস্টা স্টোরিতে তিনি শেয়ার করেছিলেন যে কীভাবে ছেলেদের আইসোলেশনে রাখছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন যে উঠতি বয়সের দুই ছেলেকে কোয়ারেন্টাইনে রাখা একটা যুদ্ধের সমান। কিন্তু পরিস্থিতি অনুযায়ী এটাই সবচেয়ে ভাল উপায়। শেফালি এও বলেছিলেন, "প্রতিমিহূর্তে ছেলেদের আপডেট সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি এটা জানার পর ওরা আমায় বলেছে ব্লক করে দেবে।" তবে মা হিসেবে নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করেছেন অভিনেত্রী। বাড়িতে ফিরিয়ে আনলে দুই ছেলেকেই রেখেছিলেন কড়া নজরে। হোম কোয়ারেন্টাইন ভেঙে যাতে কেউ কোনও ভুল কাজ করতে না পারে সেদিকে নজর ছিল শেফালির।

```