Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গাঁটছড়া বাঁধলেন 'জেসসি', দেখুন মোনা সিংয়ের বিয়ে-মেহেন্দির ছবি

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে সারলেন 'জেসসি জ্যায়সি কোই নেহি'-র মোনা সিং। বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে চলতি বছরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন মোনা। তবে এতদিন পাত্র কে তা জানা যায়। এবার বরের সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ছোটপর্দার জেসস

গাঁটছড়া বাঁধলেন 'জেসসি', দেখুন মোনা সিংয়ের বিয়ে-মেহেন্দির ছবি

শেষ আপডেট: 28 December 2019 07:48

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে সারলেন 'জেসসি জ্যায়সি কোই নেহি'-র মোনা সিং। বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে চলতি বছরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন মোনা। তবে এতদিন পাত্র কে তা জানা যায়। এবার বরের সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ছোটপর্দার জেসসি। বছর ৩৮-এর মোনা সিং গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী পাত্র শ্যাম গোপালনের সঙ্গে। জানা গিয়েছে, শ্যাম একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। https://www.instagram.com/p/B6h2ZxbHs9W/ Image result for mona singhImage result for mona singh মেহেন্দি থেকে বিগ ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং, মোনার বিয়ের সব ছবি শেয়ার করেছেন তাঁর পর্দার বেস্ট ফ্রেন্ড 'নন্দু', অর্থাৎ গৌরব গেহরা। 'জেসসি' ধারাবাহিকে মোনার প্রাণের দোসর ছিলেন গৌরব। তাঁর চরিত্রের নাম ছিল 'নন্দু'। কেবল রিল নয় রিয়েল লাইফেও দারুণ দোস্তি এই দুই তারকার। তাই মোনার বিয়ের সব অনুষ্ঠানেই হাজির ছিলেন তিনি। টেলিভিশনের বেশ কিছু পরিচিত মুখের ঝলক মিলেছে মোনার বিয়েতে। ছিলেন আত্মীয়-স্বজনরাও। ডিজে মিউজিক আর ঢোলের তালে জমিয়ে নাচতেও দেখা গিয়েছে মোনা সিংকে। টেলিতারকার বিয়েতে হাজির ছিলেন তাঁর ডেবিউ ধারাবাহিকের আর এক অভিনেত্রী রক্ষন্দা খানও। https://www.instagram.com/p/B6kux-FJTbZ/ Image result for mona singhImage result for mona singh বিয়ের দিন অভিনেত্রীর পরনে ছিল টুকটুকে লাল লেহেঙ্গা। সঙ্গে ম্যাচিং এমব্রয়ডারি করা লাল দোপাট্টা। সঙ্গে ভারি কুন্দনের গয়না, হাতে গাঢ় মেহেন্দি, লাল চূড়া আর ফুলের মালায় একদম পারফেক্ট পাঞ্জাবি দুলহনের সাজ সেজেছিলেন মোনা। পাত্রীর সাজে বেশ জাঁকজমক থাকলেও পাত্রের সাজ কিন্তু ছিল বেশ ছিমছাম। তবে অফহোয়াইট রঙয়ের শেরওয়ানি আর সাদা চোস্তা প্যান্টে নজর কেড়েছিলেন শ্যামও। https://www.instagram.com/p/B6kd1yfhr0Y/ Related imageImage result for mona singh বিয়ের সাজের পাশাপাশি মোনার মেহেন্দির সাজও ছিল দারুণ সুন্দর। ম্যাজেন্টা কুর্তি, সোনালি হলদে রংয়ের স্কার্ট আর ফুলের গয়নায় অভিনেত্রীকে লাগছিল বেশ। আর সব ছবিতেই মোনার ইউএসপি তাঁর স্বভাবসুলভ একগাল চওড়া হাসি। https://www.instagram.com/p/B6h5tICJ0Rl/ https://www.instagram.com/p/B6keENehUGm/

```