'ছপক'-এর ট্রেলরে মুগ্ধ অ্যাসিড অ্যাটাক সারভাইভার কেটি, দীপিকাকে লিখলেন খোলা চিঠি
দ্য ওয়াল ব্যুরো: ৭২ ঘণ্টা আগে রিলিজ হয়েছে 'ছপক'-এর ট্রেলর। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দীপিকা পাড়ুকোন। পরিচালক মেঘনা গুলজারের নতুন ছবিতে দীপিকার লুকস দেখে চমকে উঠেছেন দর্শকরা। এ কোন দীপিকা। এতদিন যাঁকে দেখা গিয়েছে পেলব মেকআপ আর আল
শেষ আপডেট: 13 December 2019 11:37
দ্য ওয়াল ব্যুরো: ৭২ ঘণ্টা আগে রিলিজ হয়েছে 'ছপক'-এর ট্রেলর। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দীপিকা পাড়ুকোন। পরিচালক মেঘনা গুলজারের নতুন ছবিতে দীপিকার লুকস দেখে চমকে উঠেছেন দর্শকরা। এ কোন দীপিকা। এতদিন যাঁকে দেখা গিয়েছে পেলব মেকআপ আর আলোর ঝলকানিতে এবার পর্দায় তাঁকেই দেখা যাবে অ্যাসিডে ঝলসানো তামাটে রঙয়ের চামড়ায়। অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
https://youtu.be/kXVf-KLyybk
ইতিমধ্যেই 'ছপক'-এর ট্রেলর দেগে মুগ্ধ দর্শক মহল। দীপিকার দাপুটে অভিনয়ের ঝলক মিলেছে ট্রেলরেই। আর তা দেখেই ভক্তদের অনুমান প্রিয় অভিনেত্রী এই ছবিতে কাঁপিয়ে দেওয়ার মত অভিনয় করবেন। তবে শুধু এটুকুই নয়, 'ছপক'-এর ট্রেলর দেখে আবেগে কেঁদে ফেলেছেন বহু অ্যাসিড অ্যাটাক সারভাইভার। তাঁদের মধ্যেই একজন কেটি পাইপার।

ট্রেলর দেখে নিজের যন্ত্রণার দিনগুলো আবার মনে পড়ে গিয়েছে কেটির। সোশ্যাল মিডিয়াতেই নায়িকাকে খোলা চিঠি লিখে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। কেটির কথায়, 'মালতীর মতো এভাবেই আমিও ভয় পেয়ে গিয়েছিলাম নিজের অ্যাসিডে পোড়া মুখ দেখে। রাস্তায় বেরোলে সবাই ভয়ে ভয়ে দেখত আমায়। অনেক যুদ্ধের পর আজ আমি টিভি সঞ্চালক হতে পেরেছি। এ লড়াই ভোলার নয়।' দীপিকাকে ধন্যবাদ জানিয়ে কেটি আরও লিখেছেন "আমাদের হয়ে আপনি প্রতিবাদ করলেন। এ জন্য অসংখ্য ধন্যবাদ।'
https://twitter.com/deepikapadukone/status/1205084029046771712
'ছপক'-এর ট্রেলর লঞ্চে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা নিজেও। বুঝিয়ে দিয়েছিলেন এ ছবির প্রতিটি মুহূর্ত মিশে রয়েছে তাঁর আত্মার সঙ্গে। ট্রেলর দেখেও দর্শকরা বলেছেন, ছবির জন্য দীপিকা পাড়ুকোনই মেঘনা গুলজারের সঠিক নির্বাচন। এদিন কেটির মেসেজের জবাবে দীপিকা বলেন, "এভাবেই আপনার এগিয়ে আসুন। নিজেরদের প্রকাশ করুন। আপনার লড়াইয়ের গল্প জেনে ভালো লাগল। খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের।" কেটি জানিয়েছেন দীপিকার সঙ্গে দেখা করতে উৎসাহী হয়ে রয়েছেন তিনিও।