Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঘুম আসার আগে অনেক পথ হাঁটতে হবে, ক্যানসার যুদ্ধে জয়ী মনীষার মন ছোঁয়া বার্তা

দ্য ওয়াল ব্যুরো: 'মাইলস টু গো বিফোর আই স্কিপ'----রবার্ট ফ্রস্টের কবিতার এই বিখ্যাত লাইনই এখন মনীষা কৈরালার জীবনের মূলমন্ত্র। মারণরোগ ক্যানসারের সঙ্গে কঠিন যুদ্ধে জয়ী হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। মনীষা নিজেই বলেন, ক্যানসার তাঁর জীবনে অভিশাপ

ঘুম আসার আগে অনেক পথ হাঁটতে হবে, ক্যানসার যুদ্ধে জয়ী মনীষার মন ছোঁয়া বার্তা

শেষ আপডেট: 22 July 2020 14:10

দ্য ওয়াল ব্যুরো: 'মাইলস টু গো বিফোর আই স্কিপ'----রবার্ট ফ্রস্টের কবিতার এই বিখ্যাত লাইনই এখন মনীষা কৈরালার জীবনের মূলমন্ত্র। মারণরোগ ক্যানসারের সঙ্গে কঠিন যুদ্ধে জয়ী হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। মনীষা নিজেই বলেন, ক্যানসার তাঁর জীবনে অভিশাপ নয়, বরং আশীর্বাদ হয়ে এসেছিল। নিজেকে ভাগ্যবতী মনে করেন মনীষা। কারণ দ্বিতীয়বার বাঁচার সুযোগ পেয়েছেন তিনি। ক্যানসারের সঙ্গে লড়াই জিতে যাওয়ার পর থেকে সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন মনীষা। জঙ্গল যে অভিনেত্রীর অন্যতম পছন্দের ডেস্টিনেশন সেই আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল মনীষার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। এ বারও জঙ্গলেই ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ তিনি। তাই এ বারও নিজের ট্রাভেল ডায়েরির নানা মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবি-ভিডিও শেয়ার করে মনীষা লিখেছেন, 'পুনরায় শক্তি সঞ্চয় করছি।' সেই সঙ্গে লিখেছেন রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতার দু'লাইন। নেপালের রাজপরিবারের মেয়ে মনীষা। বলিউডে ডেবিউয়ের পর কেবল সৌন্দর্য নয় অভিনয় দক্ষতাতেও দর্শকের মনজয় করেছিলেন তিনি। তাঁর ছিপছিপে চেহারা, মিষ্টি হাসির জাদুতে মজেছিলেন দর্শকরা। রোম্যান্টিক ফিল্মের নায়িকাদের সারিতে অল্পদিনের মধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। তবে এই সবকিছুর সঙ্গে এখন আরও একটা নামে দুনিয়া মনীষাকে চেনে। তিনি ক্যানসার সারভাইভার। দীর্ঘ সময়ের চিকিৎসার পর এখন মনীষা ক্যানসার মুক্ত। জীবনের এক কঠিন লড়াইয়ে জিতেছেন তিনি। ক্যানসারের সঙ্গে যুদ্ধ জয়ের পর থেকে নিজের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে এই মারণরোগের সঙ্গে যাঁরা প্রতিনিয়ত লড়াই করছেন তাঁদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন মনীষা। আর সুযোগ পেলেই শেয়ার করেন নিজের ট্রাভেল হিস্ট্রি। https://www.instagram.com/p/CC7pDQTpY78/?igshid=16v98t7cv3gkw ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জিতে জীবনের ট্র্যাকে ফেরার পাশাপাশি শ্যুটিং ফ্লোরেও দেখা গিয়েছে নায়িকাকে। সিনেমা থেকে ওয়েব সিরিজ, সবেতেই চুটিয়ে কাজ করছেন তিনি। জীবনে দ্বিতীয়বার ভালভাবে বাঁচার সুযোগ পেয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ক্যানসারের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা মানুষগুলোর কাছে মনীষা ক্যানসার সারভাইভার হিসেবে একজন আদর্শও বটে।

```