Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাচ্চাকে থাইয়ে বসিয়েই এক্সারসাইজ করলেন গুল পনাগ, দেখে অনুপ্রাণিত হবেন আপনিও

ওয়াল ব্যুরো: জ়িরো ফিগার না হোক, টোনড্ আর স্লিম বডি না হলে বলিউডে কেউ ফিরেও তাকাবে না আপনার দিকে। সিনেমাই হোক বা ছোট পর্দা, ফিগার হতে হবে পারফেক্ট। মেয়েদেরও আর ভরা স্বাস্থ্য, উপচে পড়া যৌবন এখন ট্রেন্ড নয়। বরং  টোনড্ আর মাস্কুলার বডিই এখন ই

বাচ্চাকে থাইয়ে বসিয়েই এক্সারসাইজ করলেন গুল পনাগ, দেখে অনুপ্রাণিত হবেন আপনিও

শেষ আপডেট: 9 November 2018 18:30

ওয়াল ব্যুরো: জ়িরো ফিগার না হোক, টোনড্ আর স্লিম বডি না হলে বলিউডে কেউ ফিরেও তাকাবে না আপনার দিকে। সিনেমাই হোক বা ছোট পর্দা, ফিগার হতে হবে পারফেক্ট। মেয়েদেরও আর ভরা স্বাস্থ্য, উপচে পড়া যৌবন এখন ট্রেন্ড নয়। বরং  টোনড্ আর মাস্কুলার বডিই এখন ইন। নির্মেদ, টানটান, পেশির উঁকিঝুঁকি মারা নারীশরীর দেখে এখন আর কেউ বলে না, ইশ্ কেমন ছেলে ছেলে চেহারা। আর নিজেদের এক্সারসাইজ করার ফোটো আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এখন আর একটা ট্রেন্ড। কে কত হার্ড ট্রেনিং করছে, কার শরীর কত ফ্লেক্সিবল, কতটা ঘাম ঝরল, ব্যায়াম করার আগে আর পর কে কোন ব্র্যান্ডের জল খেল, এই সবই চলছে বলিউডে। হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে।

বিয়েতে কি সব্যসাচীর শাড়ি পরবেন দীপিকা? উত্তর মিলল এই ভিডিওতে

একসময় 'ডোর' ছবিতে অভিনয় করে চমকে দিয়েছিলেন গুল পনাগ। প্রত্যয়ী, সংবেদনশীল কাশ্মীরি তরুণীর ভূমিকায় তিনি মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। তার পর বেশ কিছুদিন আর তাঁকে সে ভাবে দেখা যায়নি বড় পর্দায়। এ বার সরাসরি সন্তান কোলে নিয়ে দেখা দিলেন গুল। দশ মাসের ছেলে নিহাল সিংকে কোলেকাঁখে নিয়ে রীতিমতো ব্যায়াম করতে দেখা গেল তাঁকে। নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন টুইটারে। লিখেছেন, জীবন যদি তোমাকে লেবু দেয়, তা হলে তা থেকে লেবুর শরবত বানিয়ে নাও। আমি দিনটা যেমন প্ল্যান করেছিলাম, তেমনটা হলো না। আমার হাতের বাইরে... তাই আমি আমার মতো করে তৈরি করে নিলাম দিনটা।

‘জুতে লে লো, প্যায়সে দে দো’, জুতো চুরির বদলে নিক জোনাসের কাছে কী চাইলেন পরিনীতি?

প্রথমে আমি যখন ব্যায়াম করতে শুরু করলাম, আমার ছেলে তখন স্ট্রোলারে বসে আমাকে দেখছিল। তার পর ঘ্যানঘ্যান করতে শুরু করতেই আমি দেখলাম কী করা যায়, যাতে ও শান্ত থাকে আর আমিও ব্যায়াম করতে পারি। তাই ওকে নিয়েই শুরু করে দিলাম এক্সারসাইজ। https://twitter.com/GulPanag/status/1061174279692320768 প্রথমে ওকে আমার থাইয়ে বসিয়ে করলাম হিপ থ্রাস্ট। পরে ওর এন্টারটেনমেন্টের জন্য ওকে স্ট্রোলারে বসিয়ে করে নিলাম একটু কার্ডিও এক্সারসাইজ। তার পরে ওকে আবার থাইয়ে বসিয়ে সিট আপ করেন গুল। আর একদম শেষে ছেলেকে পেটে বসিয়ে ফোম রোলারে গড়াগড়ির ব্যায়াম করলেন গুল। এই ভিডিও দেখে সবাই বেশ উৎসাহিত। কেউ আবার সাবধান করে বলেছেন, জিমের চারদিকে নানা যন্ত্রপাতি, লেগে না যায়! প্রত্যয়ী মা গুল বলেছেন, তিনি খুবই সতর্ক ছিলেন পুরো সময়টা।      

```