Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০ বছর আগে এবং ২০ কেজি কম! 'কিঁউকি সাস ভি কভি...' ভিডিও শেয়ার করে আবেগে ভাসলেন একতা কাপুর

ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছে  তরুণী, ছিপছিপে একতাকে। তিনি শাড়ি পরে, হাসি মুখে, হাত জোড় করে নমস্কার করছেন দর্শকদের।

২০ বছর আগে এবং ২০ কেজি কম! 'কিঁউকি সাস ভি কভি...' ভিডিও শেয়ার করে আবেগে ভাসলেন একতা কাপুর

একতা কাপুর।

শেষ আপডেট: 3 July 2024 22:07

দ্য ওয়াল ব্যুরো: এক সময়ে পরিচালক একতা কাপুর বলতে সাধারণ মানুষ বুঝতেন একটিই সিরিয়াল, 'কিঁউকি সাস ভি কভি বহু থি'। প্রবল জনপ্রিয় এই সিরিয়াল ঘরে ঘরে চলত ২০০০ সাল থেকে ২০০৮ সাল অবধি। সেই সিরিয়াল নিয়েই মেমরি লেনে ঘুরে এলেন একতা কাপুর। সিরিয়ালের একটি ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,  '২০ বছর আগে এবং ২০ কেজি কম!'

ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছে  তরুণী, ছিপছিপে একতাকে। তিনি শাড়ি পরে, হাসি মুখে, হাত জোড় করে নমস্কার করছেন দর্শকদের। ২০০১ সালে যখন সিরিয়ালটি এক বছর পূর্ণ করেছিল, তখন এই ভিডিও করা হয়েছিল। সেটি শেয়ার করে একতা লিখেছেন, '২৪ বছর আগে একটি শো আমার জীবন বদলে দিয়েছিল।' সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন সিরিয়াল টিমের সকলকে। পোস্টের সব শেষে তিনি লেখেন, ২০ বছর আগের এই ভিডিওয় তাঁর ওজনও ছিল ২০ কেজি কম! 

একতার এই পোস্টে কমেন্ট করেছেন সিরিয়ালের তৎকালীন লিড চরিত্র তুলসী তথা বর্তমানের দুঁদে রাজনীতিক স্মৃতি ইরানি। ভক্ত-অনুগামীরাও জানিয়েছেন, 'এটি একটি কিংবদন্তি সিরিয়াল ছিল, যা টিভির জগৎকে বদলে দিয়েছিল।' আর একজন লেখেন, 'আমার শৈশবকে স্মরণীয় করে রাখার জন্য এবং আমাকে পরিবারের গুরুত্ব বোঝানোর জন্য ধন্যবাদ।' আরও একজনের কথায়, 'এরকম সিরিয়াল আবার বানান। আপনার সিরিয়ালগুলো খুব মিস করি।' 

View this post on Instagram

A post shared by EktaaRkapoor (@ektarkapoor)

২০০০ সাল থেকে আট বছর ধরে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত হয়েছিল এই আইকনিক সিরিয়াল। বালাজি টেলিফিল্মসের অধীনে এটি সহ-প্রযোজনা করেছিলেন শোভা কাপুর এবং একতা কাপুর। এক আদর্শ পুত্রবধূ, তুলসীকে ঘিরে আবর্তিত হয়েছিল এই শো। একটানা ছ'বছর ধরে টিআরপি-র টপে ছিল এই সিরিয়াল। পরিচালক একতার জন্য টার্নিং পয়েন্টও ছিল এটি।


```