Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ক্ষমা চেয়েও রেহাই নেই, সেনার অবমাননার অভিযোগে একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীর (Army) অবমাননার অভিযোগে এবার বলিউডের প্রখ্যাত প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor) ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি করা হল। নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এই বলিউড প্রযোজকের বিরুদ্ধে বি

ক্ষমা চেয়েও রেহাই নেই, সেনার অবমাননার অভিযোগে একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শেষ আপডেট: 29 September 2022 04:36

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীর (Army) অবমাননার অভিযোগে এবার বলিউডের প্রখ্যাত প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor) ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি করা হল। নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এই বলিউড প্রযোজকের বিরুদ্ধে বিহারের বেগুসরাই মামলা করা হয়েছিল। ওই আদালতই এবার একতা এবং শোভার নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে। তাঁদের প্রযোজনায় মুক্তি পাওয়া 'ট্রিপল এক্স সিজন টু' (XXX Season 2) নামের ওয়েব সিরিজের জেরেই আইনি জটিলতায় জড়ালেন দুই প্রযোজক।

বেশ কিছুদিন ধরেই এই সিরিজটি নিয়ে বিতর্ক চলছিল। ঘটনার সূত্রপাত গত বছর। একতা ও শোভা কাপুর প্রযোজিত এই সিরিজটিতে একাধিক 'অশালীন' দৃশ্য দেখানো হয়েছিল বলে অভিযোগ তোলা হয়। জানা যায়, ওই দৃশ্যটিতে ছিল, এক সেনা আধিকারিকের স্ত্রী অন্য পুরুষকে স্বামীর ইউনিফর্ম পরিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে। যে সময় তাঁর স্বামী সীমান্তে দেশের সুরক্ষার জন্য লড়াই করছে, তখন ওই কাণ্ড ঘটাচ্ছে সে। এই দৃশ্যটি ভারতীয় সংস্কৃতির পরিপন্থী এবং এতে সেনার গরিমা নষ্ট করেছে বলে অভিযোগ তোলেন প্রাক্তন এক আর্মি অফিসার। এরপরই কোর্টের তরফে সমন পাঠানো হয় একতা ও শোভা কাপুরকে। আর এবার গ্রেফতারি পরোয়ানা জারি হল দু'জনের বিরুদ্ধে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন খোদ একতা কাপুর। তিনি দাবি করেন, ওই দৃশ্য সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর। ব্যাপারটি জানতে পেরেই দৃশ্যটি গোটা সিরিজ থেকে বাদ দেওয়া হয়। এরপর ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু অল্প কথায় যে চিঁড়ে ভিজবে না, বুধবারের পর তা জলের মতো পরিষ্কার হয়ে গেছে।

অভিযোগকারী ওই প্রাক্তন আর্মি অফিসারের দাবি, ওই দৃশ্যটি তাঁকে খুবই মর্মাহত করেছে। যাঁরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন, তাঁদের নিয়ে এরকম কুরুচিপূর্ণ দৃশ্য কেন দেখানো হবে? একইসঙ্গে তাঁর দাবি, সেনাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। এভাবে অপমান করার অধিকার কারও নেই। জানা গেছে, অভিযোগকারীর আইনজীবী ঋষিকেশ পাঠক একতা এবং তাঁর মায়ের বিরুদ্ধে আইপিসি ৫২৪/সি ধারায় মামলা দায়ের করেছে।

‘শুধু পিএফআই নয়, আরএসএস-কেও নিষিদ্ধ করতে হবে’, লালুর মন্ত্যবে তুঙ্গে তরজা, আসরে বিজেপি


```