
শেষ আপডেট: 30 August 2023 12:58
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ধারাবাহিকের জগতে দুই দশকের বেশি সময় ধরে একচ্ছত্র সম্রাজ্ঞীর নাম যদি জিজ্ঞেস করা হয়, তবে সকলেই এক বাক্যে বলবেন প্রযোজক পরিচালক একতা কাপুরের কথা (ekta kapoor gets international prize)। ১৯৯৫ সালে 'হাম পাঁচ' থেকে শুরু, এরপর 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি'র সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন একতা (ekta kapoor)। সেই সঙ্গে তাঁর প্রযোজনা সংস্থা 'বালাজি টেলিফিল্মসও হয়ে উঠেছে হিন্দি ধারাবাহিকের জগতে অন্যতম বিশ্বাসযোগ্য একটি সংস্থা। পরবর্তীকালে ছবিও পরিচালনা করেছেন একতা।
ধারাবাহিক এবং ছবির সূত্রে ফিল্মফেয়ার সহ একাধিক দেশীয় পুরস্কার আগেই এসেছে একতা কাপুরের ঝুলিতে। এবার বিনোদন জগতে উল্লেখযোগ্য অবদানের জন্য বিদেশ থেকেও সম্মানিত হওয়ার পালা একতা কাপুরের। আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট পুরস্কারের (international prize) জন্য মনোনীত করা হয়েছে একতাকে।
ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স-এর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে একতাকে। পুরস্কারের ঘোষণার এই ছবিটি শেয়ার করে সুখবরটি তিনি নিজেই ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'এই স্বীকৃতি পেয়ে আমি অভিভূত এবং কৃতজ্ঞতায় নতজানু হয়ে পড়েছি।' একতার কথায়, এই পুরস্কার আমার হৃদয়ে একটি বিশেষ জায়গায় থাকবে। এই পুরস্কারই তাঁকে মনে করাবে বিনোদন জগতে তাঁর লম্বা সফরের কথা, বক্তব্য একতার।
তাঁর পরিচিতির পিছনে যে সবচেয়ে বেশি অবদান টেলিভিশনের এই কথা বারবারই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন একতা। এই পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রেও টেলিভিশন এবং ধারাবাহিকের অবদানের কথা স্বীকার করেন তিনি। একতার কথায়, একজন মহিলা হয়ে মহিলাদের গল্প বলার সুযোগ টেলিভিশনই দিয়েছে তাঁকে। ফলে, টেলিভিশনের অবদান কখনওই অস্বীকার করা সম্ভব নয় তাঁর পক্ষে।
একতার এই পুরস্কারপ্রাপ্তির কথা শুনে উচ্ছ্বসিত অনেকেই। মৌনী রায়, সুপ্রিয়া শুক্লা, ভূমি পেডনেকর, আয়ুষ্মান খুরানা সহ বহু তারকা অভিনন্দন জানিয়েছেন একতাকে। একতার ধারাবাহিকে অভিনয় করে বিখ্যাত হয়েছেন এমন তারকার সংখ্যা হিন্দি ধারাবাহিক জগতে নেহাত কম নয়। ফলে, নিজেদের মেন্টরের এই সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। প্রায় সকলেই বলছেন, এই পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত একমাত্র একতাই। হিন্দি ধারাবাহিককে সাধারণ জনতার মধ্যে বিপুল জনপ্রিয় করে তোলার পিছনে সিংহভাগ কৃতিত্ব একতা কাপুরেরই।
বাংলা সঙ্গীত জগতে দুঃসংবাদ! মাত্র ৪৫ বছরেই প্রয়াত গীতিকার-কবি কিংশুক চট্টোপাধ্যায়