Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুক্তি পেল দুর্নিবারের কণ্ঠে কৈফিয়ত ছবির খোয়াব গানটি

দ্য ওয়াল ব্যুরো: বড় ক্যানভাসে ছোট ছবি না ছোট ফরম্যাটে বড় ছবি? পরিচালক অনুরাগ পতির ‘কৈফিয়ত’কে দুভাবেই ব্যাখ্যা করা যায়। মনিকা গায়েন নিবেদিত এবং প্রসূন গাইন ইনিশিয়েটিভ প্রযোজিত কৈফিয়ত ছবিটির পোস্টার লঞ্চ এবং মিউজিক প্রকাশিত হল, স্বদেশীয়

মুক্তি পেল দুর্নিবারের কণ্ঠে কৈফিয়ত ছবির খোয়াব গানটি

শেষ আপডেট: 23 August 2023 08:50

দ্য ওয়াল ব্যুরো: বড় ক্যানভাসে ছোট ছবি না ছোট ফরম্যাটে বড় ছবি? পরিচালক অনুরাগ পতির ‘কৈফিয়ত’কে দুভাবেই ব্যাখ্যা করা যায়। মনিকা গায়েন নিবেদিত এবং প্রসূন গাইন ইনিশিয়েটিভ প্রযোজিত কৈফিয়ত ছবিটির পোস্টার লঞ্চ এবং মিউজিক প্রকাশিত হল, স্বদেশীয়ানা ক্যাফেতে (Durnibar saha Khoyab song launch)। স্বল্পদৈর্ঘ্যের এই বড় ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ পতি।

এদিন মিউজিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির দুই মুখ্য অভিনেতা পূজারিণী ঘোষ এবং প্রসূন গাইন, সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা, মিউজিক টিম ও অরুণ মুখোপাধ্যায়, নিমাই ঘোষ, সত্যম মজুমদার, রাজু মজুমদার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ ছবির অন্যান্য অভিনেতারা। এদিন কৈফিয়ত ছবিটির 'খোয়াব' গানটি মুক্তি পায়। গানটি গেয়েছেন দুর্নিবার সাহা (Durnibar saha Khoyab song launch)। গীতিকার ঋতম সেন এবং সঙ্গীত পরিচালনায় শ্রাবণ ভট্টাচার্য।

এদিন মিউজিক প্রকাশ অনুষ্ঠানে গানটি লাইভ গেয়ে শোনান দুর্নিবার ও শ্রাবণ। দুর্নিবারের কথায়, 'সাম্প্রতিক যে কটা গান আমি গেয়েছি তার মধ্যে খোয়াব আমার সব থেকে পছন্দের গান। শ্রাবণের (ভট্টাচার্য) সুর ও কম্পোজিশন করা, ঋতমের (সেন) লেখা। গানের সুরটা আগে তৈরি করা হয়, তারপর কথা লেখা হয়। ঋতম অসাধারণ গীতিকার। শ্রাবণ আর ঋতমের এই জুটি আমার জন্য ভালভাবে কাজ করেছে। আশা রাখি এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।‘ এ ছবির প্রযোজক তথা অভিনেতা প্রসূন গাইন বলেন, ‘কৈফিয়ত একটা সাধারণ গল্প। কমন ক্রাইসিস নিয়ে কমন ম্যান স্টোরি। আমাদের জীবনে চলার পথে অনেক কৈফিয়ত লোকজনকে দিতে হয়। আবার অনেক কৈফিয়ত আমরা দিই না। আমরা স্বাধীন মানুষ হয়েও যে কথাগুলো না বললেও চলে, সেই কৈফিয়তও দিতে হয় আমাদেরকে। দুটো মানুষের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত জীবনের মাঝেও সামাজিকভাবে কৈফিয়ত চলে আসে, এ নিয়েই কৈফিয়ত।‘

https://youtu.be/PwBjU07w8yU

আগামী শীতে ছবিটি মুক্তি পেতে চলেছে জনপ্রিয় কোনও ওটিটি প্ল্যাটফর্মে অথবা প্রসূন গাইন ইনিশিয়েটিভ ইউটিউব চ্যানেলে। এই ছবির পরিচালক অনুরাগ পতি বলেন, 'আমরা খুব ভালো একটা টিম ওয়ার্ক করেছি। এই টিমের সাথে আমি আবারও কাজ করতে চাই এবং ভালো কাজ উপহার দিতে চাই।‘

আরও পড়ুন: স্বস্তিকার গায়ে তোয়ালে, কাঁধে স্ট্র্যাপের দাগ, চলল দেদার ট্রোলিং! নায়িকা বললেন…


```