Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দুর্নিবার-মোহরের বিয়ে হয়ে গেল! মধ্য কলকাতার হোটেলে চাঁদের হাট, প্রসেনজিৎ যেন কন্যাকর্তা

দ্য ওয়াল ব্যুরো: এক বছর প্রেম পর্বের পরে দ্বিতীয়বারের জন্য বিয়ে করলেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনকে (Mohor Sen) বিয়ে করলেন গায়ক। গোটা বিয়েতেই উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়

দুর্নিবার-মোহরের বিয়ে হয়ে গেল! মধ্য কলকাতার হোটেলে চাঁদের হাট, প্রসেনজিৎ যেন কন্যাকর্তা

শেষ আপডেট: 10 March 2023 02:13

দ্য ওয়াল ব্যুরো: এক বছর প্রেম পর্বের পরে দ্বিতীয়বারের জন্য বিয়ে করলেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনকে (Mohor Sen) বিয়ে করলেন গায়ক। গোটা বিয়েতেই উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন তিনি মোহর-দুর্নিবারের৷

মোহর আর দুর্নিবারের প্রেম প্রথম থেকেই চর্চায়। প্রথমে ধূমধাম করে দীর্ঘদিনের প্রেমিকা মীনাক্ষিকে বিয়ে করেছিলেন দুর্নিবার। সে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায়, সম্পর্কে ভাঙন ধরেছে এই গান-দম্পতির। দুর্নিবার জড়িয়েছেন নতুন সম্পর্কে। সে সম্পর্ক নিয়ে অবশ্য কোনও দিনই খুব একটা রাখঢাক করেননি দুর্নিবার বা মোহর। শেষমেশ হইহই করে বিয়ে করে নিলেন তাঁরা।

Durnibar- Oindrila: 'আমরা দুনিয়ার পরওয়া করি না', দুর্নিবারকে বিয়ের ১ মাস  আগে মুখ খুললেন ঐন্দ্রিলা - Durnibar saha Oindrila sen marriage singer  durnibar mohor tollywood couple wedding bride to be says WE dont care about  the world gives reply to trollers ...

বিয়েতে মোহর পরেছিলেন ট্র্যাডিশনাল লাল বেনারসী। সঙ্গে সোনার গয়না। দুর্নিবারের পরনে ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি। নিমন্ত্রিতদের তালিকা ছিল সুদীর্ঘ। গোটা ইন্ডাস্ট্রিকেই প্রায় দেখা যায় মধ্য কলকাতায় আয়োজিত এই বিয়েতে আসতে। মেনুতে ছিল মালাই কবাব, মাছের হরেক রকম পদ, পনির, মাটন কষা সঙ্গে নানা রকমের মিষ্টি।

Singer Durnibar Saha got married to Tollywood Actor Prosenjit Chatterjee\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s personal manager

এদিন অতিথি আপ্যায়ন থেকে বিয়ের রীতিনীতির খুঁটিনাটি-- সবেতেই নজরে রাখছিলেন প্রসেনজিৎ নিজে। কারণ মোহর তাঁর সহকারী। আর তিনি তাঁর টিমের প্রত্যেককেই তিনি নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। তাই এদিন মোহরের পিঁড়িও ধরতে দেখা যায় প্রসেনজিৎকে। ছিলেন তাঁর ছেলে তৃষাণজিৎও।

Prosenjit-Rituparna-Durnibar-Mohor: এদিকে নবদম্পতি, ওদিকে সুপারহিট জুটি!  দুর্নিবার-মোহরের সঙ্গে ছবি ঋতু-বুম্বাদার Prosenjit Chatterjee and Rituparna  Sengupta pose with newlywed Durnibar ...

অঞ্জন চৌধুরীর ‘বড় বৌ’ থেকে ‘মেয়েবেলা’র বড় বৌ, অকপট রত্না সরকার


```