Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মীনাক্ষী মুখোপাধ্যায় অতীত, 'দুর্নিবার' আকর্ষণে ধরা দিলেন কে!

দ্য ওয়াল ব্যুরো: খুব বেশিদিন নয়, মাত্র কয়েক মাসের মধ্যেই বিয়ে ভেঙেছে গায়ক দুর্নিবার সাহার (Durnibar Saha)। 'সারেগামাপা' থেকে উঠে আসা দুর্নিবারের গায়কির পাশাপাশি তাঁর সৌন্দর্যও নজর কেড়েছিল শ্রোতাদের। জানা যায়, 'সারেগামাপা' শেষ হওয়ার পরপরই ত

মীনাক্ষী মুখোপাধ্যায় অতীত, 'দুর্নিবার' আকর্ষণে ধরা দিলেন কে!

শেষ আপডেট: 17 July 2022 06:22

দ্য ওয়াল ব্যুরো: খুব বেশিদিন নয়, মাত্র কয়েক মাসের মধ্যেই বিয়ে ভেঙেছে গায়ক দুর্নিবার সাহার (Durnibar Saha)। 'সারেগামাপা' থেকে উঠে আসা দুর্নিবারের গায়কির পাশাপাশি তাঁর সৌন্দর্যও নজর কেড়েছিল শ্রোতাদের। জানা যায়, 'সারেগামাপা' শেষ হওয়ার পরপরই তিনি সম্পর্কে জড়ান মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। সেও পেশায় সঙ্গীতশিল্পী। চুটিয়ে প্রেম করার পর গতবছর বিয়েও করেন দুজনে।

কিন্তু সেই সম্পর্কেও মরচে পড়ল, ভাঙন ধরল। ২০২২ এর গোড়ার দিকেই হঠাৎ শোনা গেল, মীনাক্ষীকে ভুলে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার (Durnibar Saha)। যদিও এই বিষয়ে প্রকাশ্যে তখন কেউই কিছু জানাননি। কিন্তু সকলেরই কৌতূহল ছিল, কে সেই মহিলা! অবশেষে সবার সামনে ধরা দিলেন সেই নারী চরিত্র। দুর্নিবারকে জড়িয়ে ধরে জানান দিলেন, 'সে শুধুই আমার। সবসময়ের জন্য আমার।'

বিবাহিত পুরুষের প্রেমে হাবুডুবু ক্লাস ইলেভেনের মেয়ে! তমলুকে পুলিশের দ্বারস্থ নিরুপায় বাবা

এই রহস্যময়ীর নাম ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। শনিবার মাঝরাতে দুর্নিবারের (Durnibar Saha) সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ঐন্দ্রিলা। সেই ফেসবুক প্রোফাইলে নজর রাখলেই দেখা যাবে, তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি পেশায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজারও।

Durnibar Saha

গতকাল রাতে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে ঐন্দ্রিলা (Oindrila Sen) লিখেছেন, 'যখন তুমি আমার আশেপাশে থাকো, তখন জীবন সুন্দর। আমার কাছে আসার জন্য আর জীবনটা সুন্দর পরিপূর্ণ করে তোলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি। সবসময়ের জন্য তুমি আমার।' পোস্টের প্রেক্ষিতে মন্তব্য করেছেন দুর্নিবারও (Durnibar Saha)। নতুন প্রেমিকাকে পাল্টা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন এই সঙ্গীতশিল্পী।


```